By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভোমরা স্থলবন্দর: ইমিগ্রেশনে যাতায়াতের পথে ছোটবড় গর্ত, পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ভোমরা স্থলবন্দর: ইমিগ্রেশনে যাতায়াতের পথে ছোটবড় গর্ত, পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভোমরা স্থলবন্দর: ইমিগ্রেশনে যাতায়াতের পথে ছোটবড় গর্ত, পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

Last updated: 2023/09/01 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : কয়েকদিনের ভারী বর্ষণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন সংলগ্ন ব্রিজের সম্মুখে রাস্তায় ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় বোঝার উপায় নেই কোনটি সড়ক আর কোনটি গর্ত। এসব গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন পাসপোর্টধারী যাত্রীরা। তবে বিষয়টি দেখেও যেন দেখছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি এ গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন পাসপোর্টযাত্রী সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক। তিনি বলেন, চিকিৎসার উদ্দেশ্যে আমরা ৭ আগস্ট ভারতের মাদ্রাজ যাই। চিকিৎসা শেষে ২৫ আগস্ট ভারতের ঘোজাডাঙ্গা বর্ডার পার হয়ে বাংলাদেশের ভোমরা ইমিগ্রেশনে আসছিলাম। এ সময় জিরো পয়েন্ট এলাকায় ব্রিজের সামনে পৌঁছালে সড়কে একটি বড় গর্তে আমার স্ত্রী পড়ে গিয়ে কিছুটা আহত হয়। সে বাম পায়ে গুরুতর আঘাত পায়। পরবর্তীতে এক্স-রে করানো হলে দেখা যায় পায়ের গোড়ালির হাড় দুই খণ্ড হয়ে গেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

খালেক আরও বলেন, আর কোনো পাসপোর্টযাত্রী এ ধরনের দুর্ঘটনার শিকার না হয় এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

পাসপোর্টযাত্রী আবুল হোসেন বলেন, দুই পাড়েই ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার পর প্রায় আধা কিলোমিটার পথ হেঁটে বর্ডার পার হতে হয়। এ পথের মধ্যে আবার বড় বড় ট্রাক চলাচল করে। যেকোনো দুর্ঘটনার আশঙ্কা আছে। এরওপর কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার বেশ কিছু জায়গায় ছোটবড় গর্ত তৈরি হয়েছে। পানিতে ডুবে থাকায় সেগুলো বোঝার উপায় নেই। ভারত থেকে ফেরার পথে গর্তে পড়ে আমার জামাকাপড় নষ্ট হয়েছে। আমার মতো অনেক যাত্রী একই রকম সমস্যায় পড়েছেন। অনেকে গর্তে পড়ে আহত হচ্ছেন। দ্রুত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার উচিত।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন জাগো নিউজকে বলেন, কয়েকমাস আগে সড়ক বিভাগের মাধ্যমে ভোমরা বন্দরের প্রধান সড়ক সংস্কার হয়েছে। তবে গত কয়েকদিন টানা বৃষ্টির মধ্যে ভারী মালামালবাহী ট্রাক চলাচলের কারণে সড়কে বেশকিছু গর্তের সৃষ্টি হয়েছে। এজন্য পাসপোর্টযাত্রীরা সমস্যায় পড়ছেন। বিষয়টি সড়ক বিভাগকে জানানো হয়েছে। আশা করি তারা সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা নেবেন।

সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, সম্প্রতি ভোমরা বন্দরের প্রধান সড়কটি কংক্রিটের ঢালাই। গত কয়েকদিনের বৃষ্টিতে জিরো পয়েন্ট ব্রিজের সামনের সড়কের কিছু স্থানে পানি জমে থাকার কারণে গর্ত হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় আগস্টে ৭৪৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৫ জনের
Next Article ‘রাখি নয়, ফাতিমা বলুন’, ওমরাহ শেষে ফিরে রাখি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

৭ দিনের আল্টিমেটাম: খুলনায় থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়ার, মার্কারি গ্লাস সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 seconds ago
খুলনামহানগর

‎খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন নেতৃত্বে: সাব্বির,ওমর, সম্রাট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনামহানগর

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?