By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের, বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ : আইন উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের, বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ : আইন উপদেষ্টা
জাতীয়

মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের, বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ : আইন উপদেষ্টা

Last updated: 2026/02/15 at 3:37 PM
জন্মভূমি ডেস্ক 3 hours ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে। শপথ অনুষ্ঠান আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে অংশ নেয়ার জন্য ভারত-পাকিস্তানসহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
জাতীয় সংসদ ভবনে সরকার আর বিরোধীদল মুখোমুখি হত যুক্তি-তর্কে, নীতির লড়াইয়ে, জনস্বার্থের প্রশ্নে। তর্ক থাকত, মতভেদ থাকত, কিন্তু সেই বিতর্কই গণতন্ত্রের প্রাণসঞ্চার করত। বহু বছর ধরে একপেশে কার্যক্রমের অভিযোগে যে সংসদ সমালোচনার মুখে ছিল, সেখানে আজ শোনা যাচ্ছে নতুন সূচনার প্রত্যাশা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এর আগে একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিস্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের ব্যস্ততা।
সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগও। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোসহ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে তৎপর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, শপথ অনুষ্ঠানে এরইমধ্যে ভারত, পাকিস্তান, চীনসহ ১৩টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। তিনি জানান, নেয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও।
এদিকে, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাখতে পারবে এমন মন্ত্রিসভা প্রত্যাশা তাদের। সেইসঙ্গে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা চান তারা।
শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে ৪৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জন্মভূমি ডেস্ক February 15, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ!
Next Article নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ-উৎসবমুখর: রাশিয়া
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?