By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মঠবাড়িয়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মঠবাড়িয়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
বরিশাল

মঠবাড়িয়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

Last updated: 2025/05/08 at 6:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
প্রতীকী ছবি........
SHARE

শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় তামিম নামে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব সেনের টিকিকাটা এলাকার একটি ডোবা থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত স্কুল ছাত্রের স্বজন ও স্থানীয়দের ধারণা বুধবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তামিমকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। নিহত তামিম ১৭৫ নং দক্ষিণ মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ও পৌরসভার ৩নং ওয়ার্ডের নবীনগর এলাকার দিনমজুর ইয়াকুব আলী হাওলাদারের একমাত্র পুত্র।
স্থানীয় সূত্রে জানাগেছে, তামিম জীবিকার তাগিদে ইজিবাইকটি নিয়ে প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে শহরে বের হয়। এরপর রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা সহ এলাকার লোকজন খোঁজ করতে থাকেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের আহম্মদ আলী হাওলাদার বাড়ি জামে মসজিদের মোয়াজ্জেন মসজিদ সংলগ্ন ক্ষেতে বেগুন তোলতে যান। এসময় ক্ষেতের পাশে একটি ডোবায় দুই পা ভাসতে দেখে স্থানীয় চৌকিদার সহ এলাকার লোকজনকে বিষয়টি জানান। পরে এলাকার লোকজন থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুল ছাত্রে লাশ উদ্ধার করেন। এদিকে একমাত্র উপার্জনক্ষম পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন অসুস্থ্য দিনমজুর পিতা ইয়াকুব আলী হাওলাদার।
নিহত তামিমের পিতা ইয়াকুব আলী হাওলাদার জানান, তিনি দিনমজুরের কাজ করতেন। কিছু দিন আগে তার পা ভেঙ্গে যাওয়ায় পুত্র তামিম ইজিবাইক চালিয়ে সংসারের ব্যয়ভার বহণ করত। প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে গাড়িটি নিয়ে শহরে বের হয়। এরপর রাতে বাসায় ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। বৃহস্পতিবার সকালে জানতে পারেন তার ছেলেকে হত্যা করে ইজিবাইকটি দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে গেছে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্কুল ছাত্র তামিমকে শ^াসরোধে হত্যা শেষে ইজিবাইকটি কেউ ছিনতাই করে নিয়ে গেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, স্কুল ছাত্র নিহতের ঘটনায় স্বজনদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসায় আধুনিক বাজার ব্যবস্থাপনায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Next Article পরিযায়ী পাখি আমাদের পরিবেশের সৌন্দর্য বাড়িয়ে দেয়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 1 minute ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 5 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 4 days ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?