By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মঠবাড়িয়ায় জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মঠবাড়িয়ায় জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মঠবাড়িয়ায় জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Last updated: 2024/12/11 at 6:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় অভিভাবক ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টির সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী পরিবারগুলোর অর্ধশত নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মাসুম মৃধা, হিরু মৃধা, আঃ আজিজ মৃধা, হাওয়া বেগম, শহিদুল ইসলাম প্রমূখ। বক্তরা বলেন আমাদের পূর্ব পুরুষরা জমি দিয়ে টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। কিন্তু উক্ত মাদ্রাসার মধ্যে কর্তৃপক্ষরা কিছু অংশ জমি অবৈধভাবে দখল করে আছেন। ভুক্তভোগীরা জানান, তাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের দাবী করে আসছে এবং মাদ্রাসার অধ্যক্ষ সহ কতিপয় লোকজন বিভিন্ন সময়ে তাদের ওপর হামলা চালায়। তারই ধারাবাহিকতায় সোমবার মাদ্রাসার ছাত্রদের দিয়ে তাদের জমিতে থাকা গাছপালা কর্তনসহ ঘরে হামলা চালায়। এমনকি তাদের ঘরে থাকা পানির মটরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এ বিষয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর বলেন, ওই জমি ১০০ বছর ধরে মাদ্রাসার দখলে ছিলো। সম্প্রতি ওই জমি অভিযোগকারীরা দখল করে নেয়। মাদ্রাসার জমি ছাত্ররা পুনরায় দখলে নেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে সেটা আইনগত ভাবে সমাধান করা যেতো। ছাত্রদের দিয়ে জমি দখল করা বিধিসম্মত হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাউয়ূম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশনের প্রকল্পের অবহিতকরণ সভা
Next Article মনিরামপুরে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?