By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মঠবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে ৫ জেলে নিখোঁজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মঠবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে ৫ জেলে নিখোঁজ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঠবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে ৫ জেলে নিখোঁজ

Last updated: 2024/07/02 at 2:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE
শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করে  পিরোজপুরের মঠবাড়িয়ায়  মাছ ধরতে গিয়ে ৫ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। এই ঘটনায় উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের জেলে পল্লীতে নিখোঁজ জেলেদের বাড়িতে চলছে বুক ফাঁটা আহাজারি।  নিখোঁজ জেলেরা হলো উপজেলার ছোট মাছুয়া গ্রামের হাফেজ আকনের ছেলে বাহাদুর আকন, একই গ্রামের উজ্জত আলীর ছেলে এমাদুল আকন, আকবর শাহ’র ছেলে আল আমিন শাহ, মোসলেম হাওলাদার এর ছেলে সালাম হাওলাদার ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার উত্তর জুনিয়া গ্রামের মোখলেস হাওলাদার এর পুত্র এবং ওই ট্রলারের বাবুর্চি আব্দুর রহমান। নিখোঁজ জেলেদের স্বজনরা জানা, গত ২৬ জন বুধবার বিকেলে উপজেলার ছোট মাছুয়া গ্রামের নজরুল মাঝির ট্রলারে ১২জন জেলে পটুয়াখালীর মহিপুরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে যায়। পরে তারা মহিপুর গিয়ে বরফ সহ যাবতীয় মালামাল ক্রয় করে মাছ ধরতে সাগরে যান। রোববার রাত বারোটার দিকে মাছ ধরা শেষে তীরে ফিরে আসার সময় সাগরের ঢেউয়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় অন্য একটি ট্রলারের সহযোগিতায় জেলে নজরুল মাঝি, জুয়েল শাহ, মোশারফ শাহ, রুহুল আমিন, রাসেল ঘরামি, লোকমান মোল্লা ও ইলিয়াস খলিফা তীরে ফিরে আসতে সক্ষম হলেও অপর পাঁচ জেলে নিখোঁজ হন। স্থানীয় জেলেরা জানান, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা আছে। কিন্তু অধিক লাভের আশায়   একটি অসাধু চক্রের প্রলোভনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা সাগরে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন। এদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিখোঁজ জেলেদের বৃদ্ধ পিতা-মাতা সহ স্ত্রী ও সন্তানরা। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম ছলিম জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলেদের কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে মহিপুরের আড়ৎ মালিকরা বেশ কয়েকটি ট্রলার নিয়ে সাগরে তল্লাশি চালাচ্ছেন। এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বায়েজিদ আহমেদ খান নিখোঁজ জেলেদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নেন এবং সার্বিক সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।
সিনিয়র করেস্পন্ডেন্ট July 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেনিয়ায় সরকারবিরোধী আন্দোলন, নিহত ৩৯
Next Article ব্যক্তির দায় বাহিনী নেবে না: আইজিপি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 4 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী

By Staff Reporter 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?