By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ৩
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ৩

Last updated: 2023/01/25 at 4:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মারিয়া আক্তার তন্বী নামে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ^শুর বাড়ির লোকজন কর্তৃক হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে। এদিকে ঘটনার পর থেকে প্রেমিক স্বামী মিনহাজুল পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রীর ভাই মেহেদী হাসান বাদী হয়ে মঙ্গলবার স্বামী, শ^শুরসহ চারজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত তন্বী শহরের ঐতিহ্যবাহীকে এম লতিফ ইনস্টিটিউশনের ১০ শ্রেণির ছাত্রী ও উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের দুবাই প্রবাসী হাবিব হাওলাদারের মেয়ে। পুলিশ রাতেই নিহত স্কুল ছাত্রীর শ^শুর মজিবুর রহমানকে আটক করে এবং মঙ্গলবার দুপুরে শ^শুর মজিবুর রহমান (৬২), শাশুরী শিরিন বেগম (৫৫), মাকসুদা আক্তার মুনা (৩০) কে দক্ষিণ মিঠাখালীর বসত বাড়ি থেকে গ্রেফতার করে।

নিহতের ভাই মেহেদী জানান, গত ৩মাস পূর্বে তন্বী প্রেমের সম্পর্ক করে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মজিবুর রহমানের পুত্র মিনহাজুর রহমানের সাথে ঢাকা চলে যায়। এ ঘটনায় তাদের (তন্বী ও মেহেদীর) মা স্ট্রোক করে মারা যান। মায়ের মৃত্যুর খবর শুনে তন্বী বাড়িতে আসে এবং তার দাফন শেষ হওয়ার একসপ্তাহ পরে আবার প্রেমিকের সাথে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে। পরে মঠবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জুর রহমান সিকদারের মধ্যস্থতায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে তন্বী স্বামীর বাড়িতে থাকত। কিন্তু পরিবারের অমতে বিয়ে হওয়ায় এবং বাবা প্রবাসী ও মা মারা যাওয়ায় মেহেদী বোনের সাথে তেমন কোন যোগাযোগ রাখতনা। সোমবার সকালে তন্বী মেহেদীকে ফোন করে দেখা করতে বলে। কিন্তু মেহেদী ব্যস্ত থাকায় তন্বীর সাথে দেখা করতে পারেননি। মেহেদী আরো জানান, সন্ধ্যায় ওর অসুস্থ্যতার খবর পেয়ে হাসপাতালে যেয়ে দেখি লাশ ফ্লোরে পরে আছে।

তন্বীর চাচা কামাল হোসেন জানান, বিয়ের পর মিনহাজ বিদেশ যাওয়ার জন্য প্রায়ই তার ভাইয়ের কাছে টাকা চাইতো। তাকে টাকা না দেওয়ায় তন্বীকে পরিকল্পিতভাবে হত্যা করে ওর শ^শুর বাড়ির লোকজন আত্মহত্যার প্রচার চালায়।

এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়ছে। তাছাড়া এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে ১০ হাজার কম্বল বিতরণ
Next Article জেলা পরিষদের সাবেক সদস্যসহ দুইজন ফেনসিডিলসহ গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 9 minutes ago
আন্তর্জাতিক

প্রতিরক্ষামন্ত্রী, সেনা ও আইআরজিসি প্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

By Online Desk 10 minutes ago
আন্তর্জাতিক

ইরান থেকে ছোড়া ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বাহরাইন

By Staff Reporter 10 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 9 minutes ago
খুলনা

বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
চুয়াডাঙ্গা

বিএনপি-জামায়াত সংঘর্ষে মৃত্যু: জীবননগরে বিক্ষোভ

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?