By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিলো হাজারো মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিলো হাজারো মানুষ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিলো হাজারো মানুষ

Last updated: 2023/06/16 at 5:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চলমান সহিংসতা আরও প্রকট আকার ধারণ করেছে। রাজ্যটিতে এবার ভারতের কেন্দ্রীয় এক মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এক হাজারেরও বেশি মানুষ হামলা চালিয়ে মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, অব্যাহত সহিংসতার মধ্যে মণিপুরে বৃহস্পতিবার রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে এক হাজারেরও বেশি মানুষ আক্রমণ চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনার সময় কেন্দ্রীয় মন্ত্রী তার ইম্ফলের বাড়িতে ছিলেন না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এনডিটিভি বলছে, সহিংসতা রোধে রাজধানী ইম্ফলে কারফিউ জারি রয়েছে। তা সত্ত্বেও বিক্ষুব্ধ জনতা কংবায় মন্ত্রীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হয় এবং একপর্যায়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় মন্ত্রীর বাসভবনে নয়জন সিকিউরিটি এসকর্ট কর্মী, পাঁচজন সিকিউরিটি গার্ড এবং আটজন অতিরিক্ত গার্ড ছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাসভবনের একজন নিরাপত্তা কর্মী জানান, হামলার সময় জনতা চারদিক থেকে পেট্রোল বোমা ছুড়ে মারে।

এসকর্ট কমান্ডার এল দীনেশ্বর সিং বলেছেন, ‘আমরা হামলার এই ঘটনাটি আটকাতে পারিনি। কারণ বিশাল এই জনতা কার্যত অপ্রতিরোধ্য ছিল এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি। তারা চারদিক থেকে পেট্রোল বোমা ছুঁড়েছে.. বিল্ডিংয়ের পেছনের বাই লেন থেকে এবং এমনকি সামনের প্রবেশদ্বার থেকেও। আমরা মোটেই এই জনতাকে প্রতিরোধ করতে পারিনি।’

এসকর্ট কমান্ডার বলেন, প্রায় ১২০০ জনের বিশাল জনতা সেখানে এসে হামলা চালায়।

এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কেন্দ্রীয় এই মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটল। এর আগে গত মে মাসে প্রথমবার হামলার সময় মন্ত্রীর নিরাপত্তাকর্মীরা জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করেছিলেন।

এছাড়া মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার মধ্যে গত বুধবার রাতে রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপজেনের বাসভবন আগুনে পুড়িয়ে দেয় জনতা। তিনি উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যটির একমাত্র নারী মন্ত্রী। অবশ্য হামলার সময় নেমচা কিপজেনও তার বাড়িতে ছিলেন না বলে কর্মকর্তারা জানান।

জাতিগত সংঘর্ষের কারণে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। আর সর্বশেষ এই ঘটনা মণিপুর রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। মূলত মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণে এক মাসেরও বেশি সময় ধরে রাজ্যটি অস্থিতিশীল রয়েছে।

সংবাদমাধ্যম বলছে, এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন ইস্যুতে মণিপুর রাজ্যের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মাঝে উত্তেজনা চলছে। গত মাসের শুরুর দিকে স্থানীয় কুকি উপজাতিরা তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে ৩ মে সংহতি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ ঘিরে ওই দিন পার্বত্য এই রাজ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ওই সহিংসতায় ৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। এতে কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয় এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে কুকি গ্রামবাসীদের উচ্ছেদ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এর ফলে সেখানে দফায় দফায় আন্দোলনও হয়। মণিপুর রাজ্যের জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ মেইতেই সম্প্রদায়ের। তারপরও ওই রাজ্যের মোট ভূখণ্ডের মাত্র ১০ শতাংশের মালিকানা এই সম্প্রদায়ের সদস্যদের হাতে রয়েছে। ভারতের এই রাজ্যে তফসিলি উপজাতিদের বাইরে পাহাড়ী এলাকায় অন্য কারও জমি কেনার অনুমতি নেই।

সম্প্রতি ভারতের হাইকোর্ট মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতিদের তালিকার অন্তর্ভূক্ত করা যায় কি না, তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দেয়। হাইকোর্টের এই নির্দেশের পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। মেইতেই সম্প্রদায়ের সদস্যরা তফসিলি উপজাতিদের তালিকায় ঠাঁই পেলে রাজ্যে জমি কেনার অনুমতি পাবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মালয়েশিয়ায় বাংলাদেশি পিএইচডি গবেষকের মরদেহ উদ্ধার
Next Article ব্যর্থতার দায় স্বীকার করে সিইসি’কে পদত্যাগ করতে হবে : খুলনায় আব্দুল আউয়াল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বয়স ৬০’র পর সামান্য আঘাতেই ভাঙতে পারে হাড়, সচেতনতায় করণীয়

By Online Desk 2 minutes ago
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?