By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মনিরামপুরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটক ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মনিরামপুরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটক ২
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

মনিরামপুরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটক ২

Last updated: 2024/07/30 at 7:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে এমপি এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ সাতজন আহত হয়। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করে এমপি এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন। তদন্তের পর পুলিশ উপজেলা চেয়ারম্যান গ্রুপের ৩৪ জনের বিরুদ্ধে সোমবার রাতে একটি মামলা রেকর্ড করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে চালান দেওয়া হয়।
জানাযায়, সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে গত শনিবার দুপুরে দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণের আয়োজন করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান। অভিযোগ রয়েছে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মিলনায়তনের বারান্দায় উপজেলা চেয়ারম্যান গ্রুপের সমর্থকরা এমপির সমর্থকদের উপর হামলা করে। পরে দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষ হয়। এতে আহত হয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পী হুসাইন, আবু সালেহ, রিয়াদ হোসেন, পুলিশের (ডিএসবি) এএসআই ফিরোজ হোসেন এবং এমপির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী অবসরপ্রাপ্ত এসআই শহিদুল ইসলামসহ সাতজন।
অবশ্য সংঘর্ষের ঘটনায় এমপি ইয়াকুব আলী অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর উষ্কানিতে তার ভাই শ্রমিকলীগ নেতা বাবুল করিম বাবলুর নেতৃত্বে সন্ত্রাসীরা পরিকল্পীতভাবে তার সমর্থিত নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারপিট করে। তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু জানান, মিলনায়তনের বারান্দায় হট্টোগোলের শব্দ পেয়ে তিনি মঞ্চ থেকে নেমে গিয়ে সকলকে নিবৃত করার চেষ্টা করে।
এ ঘটনায় শনিবার রাতে একে অপরকে দোষারোপ করে এমপি এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় উপজেলা চেয়ারম্যান গ্রুপের ৩৪ জনের বিরুদ্ধে সোমবার রাতে একটি মামলা রেকর্ড করা হয়। এমপির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী অবসরপ্রাপ্ত এসআই শহিদুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ওই রাতেই আটক করা হয় জালঝাড়া গ্রাম থেকে তারেক হোসেন ও বাদল হোসেনকে। বাকীদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
Next Article মনিরামপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?