By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মনিরামপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মনিরামপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

মনিরামপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

Last updated: 2023/08/30 at 7:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর পৌরশহরের দারুল উলুম ইলাহিবক্স(কওমি) মাদ্রাসার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অহিদুজ্জামান সাদ (১১) নামের শিক্ষার্থীর অবশেষে মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাদ মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের টেংরামারি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের একমাত্র ছেলে। শাদের অকাল মৃত্যুর খবরে মাদ্রাসাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন জানান, নজরানা শাখার শিক্ষার্থী অহিদুজ্জামান শাদ মঙ্গলবার দুপুরের পর সবার অজান্তে তৃতীয়তলা থেকে চতুর্থ তলার ছাদে উঠার সময় সিড়িকক্ষের ফাকাস্থান থেকে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়। এ সময় তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসার পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার রাহজারবাগ পুলিশ লাইন্সের পাশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শাদের মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় জানাজা নামাজ শেষে মনিরামপুরের টেংরামারি গ্রামের পারিবারিক কবরস্থানে শাদের মরদেহ দাফন করা হয়। খবর পেয়ে বুধবার বিকেলে সহকারি পুলিশ সুপার আশেক মামুন সুজা, থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান মাদ্রাসা পরিদর্শন করেন। ওসি জানান, কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শার্শায় প্রতিপক্ষের লাইটের আঘাতে নারী নিহত, আটক ১
Next Article রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?