By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মমিনুলের শতকে দুইশ পেরোলো বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > মমিনুলের শতকে দুইশ পেরোলো বাংলাদেশ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

মমিনুলের শতকে দুইশ পেরোলো বাংলাদেশ

Last updated: 2024/09/30 at 1:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাট করতে নেমেছিলেন মমিনুল হক। সেদিন ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ, এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়। আজ চতুর্থ দিনে খেলা মাঠে গড়ালে ৪০ রানে অপরাজিত থাকা মমিনুল মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাট করতে নামেন।

চতুর্থ দিনে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি একেবারেই। দ্রুতই তিন উইকেট হারায় টাইগাররা। শুরুতেই মুশফিক আউট হওয়ার পর লিটন দাস এবং সাকিব আল হাসানও ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি। এদিকে একপ্রান্তে আসা-যাওয়া চলতে থাকলেও অপরপ্রান্ত আগলে রেখেছিলেন মমিনুল। অভিজ্ঞ এই ব্যাটার দিনের শুরুতেই নিজের অর্ধশতক পূরণ করার পর মধ্যাহ্নবিরতির আগেই তুলে নিয়েছেন শতকও।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৩৫ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ১০৭ রান তুলতেই হারিয়েছিল জাকির হাসান, সাদমান ইসলাম এবং অধিনায়ক নাজমুল শান্তর উইকেট। এরপর ক্রিজে মমিনুল হকের সঙ্গী হয়েছিল মুশফিকুর রহিম। মমিনুল ৪০ এবং মুশফিক ৬ রানে অপরাজিত থাকতেই বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা।

আজ চতুর্থ দিনের খেলা শুরুর পর মুশফিক ক্রিজে থাকতে পেরেছেন কেবল ৫ ওভার। ৪১তম ওভারে জশপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। ১১ রান করে মুশফিক ফেরার পর ক্রিজে মমিনুলের সঙ্গী হন লিটন দাস। তবে তিনিও আজ নিজের ইনিংস বড় করতে পারেননি।

দলীয় ১৪৮ রানে মোহাম্মদ সিরাজের বলে রোহিত শর্মার মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর ক্রিজে আসেন সাকিব, তিনিও আউট হিয়েছেন দ্রুতই। ১৭ বলে ৯ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন তিনি।

এদিকে একপ্রান্তে দ্রুত তিন উইকেট হারালেও অপরপ্রান্তে দুর্দান্ত খেলছেন মমিনুল হক। ভারতীয় বোলারদের দেখেশুনে খেলে সকালের শুরুতেই তিনি নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি, অভিজ্ঞ এই ব্যাটার এরপর মেহেদী মিরাজের সঙ্গে গড়েছেন ৩৫ রানের জুটি। দেখেশুনে খেলে তুলে নিয়েছেন সেঞ্চুরি, টেস্ট ক্রিকেটে এটি তাঁর ১৩তম শতক। মমিনুলের শতকের সঙ্গে দলীয় দুইশ রানের সংগ্রহ পেরিয়ে গেছে বাংলাদেশ। ৬ উইকেটে ২০৫ রান নিয়ে মধ্যাহবিরতিতে গেছে টাইগাররা।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর
Next Article সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুবির বাংলা ডিসিপ্লিনে কম্পিউটার ল্যাব উদ্বোধন

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
ঝিনাইদাহ

শৈলকুপায় দু,পক্ষের সংর্ঘষ পুলিশসহ আহত ৭

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
খুলনা

সুন্দরবনের বন্য শুকুর লোকালয়ে উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 33 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 55 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?