By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মাগুরা > মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
মাগুরা

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

Last updated: 2025/10/06 at 4:55 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মাগুরা সদর উপজেলার জাগলা ভাবনাটি এলাকায় তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আজ সোমবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস জাগলার মঘীর ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।
মাগুরা ফায়ার সার্ভিসের সাবস্টেশনমাস্টার বাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করি। ঘটনাটি সকাল সাড়ে ৯টার দিকে ঘটে বলে জানতে পারি। বাসের প্রায় অর্ধেক যাত্রী সদর হাসপাতালে চিকিৎসা নিতে চলে যান। আমরা বাসের চালকসহ কয়েক যাত্রীকে উদ্ধার করি। যেহেতু এটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ছিল, তাই ফায়ার সেফটির বিষয়টি মাথায় রেখেই কাজ শুরু করা হয়।’
বাহারুল ইসলাম জানান, ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন এবং বাসের চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির একটি চাকা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে এবং বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম বলেন, তেলবাহী ট্রাকটির চাকা নষ্ট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসীন কামাল জানান, আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কামুক্ত। দু-একজন গুরুতর আহত হয়েছে। তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে গেছে।

জন্মভূমি ডেস্ক October 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিতলমারী‌তে ২৪ প্রহরব্যাপীমহা নামযজ্ঞ অনুষ্ঠিত
Next Article প্রেমিক নয় শেখ সাদী আমার ছোট ভাই : পরীমনি
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 13 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

মাগুরা

১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
মাগুরা

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

By জন্মভূমি ডেস্ক 1 month ago
মাগুরা

আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?