By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বৃদ্ধ বাবার আত্মসমর্পণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বৃদ্ধ বাবার আত্মসমর্পণ
জাতীয়

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বৃদ্ধ বাবার আত্মসমর্পণ

Last updated: 2025/04/30 at 1:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার শিকার মাদকাসক্ত মো. আনোয়ার (২৫) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
অভিযুক্ত বাবা মোহাম্মদ আলী বলেন, ‘ছেলের কথা কী বলব! এমন ছেলের বাবা যেন কেউ না হয়। আমার কত লাখ টাকা যে শেষ করছে মাদকাসক্ত হয়ে। আমার অগোচরেই সাতটি গরু চুরি করে বিক্রি করছে। পুকুরের মাছ বিক্রি, বাড়ির গাছ বিক্রি—সবই বিক্রি করে নেশায় খচর করে আমাকে ফকির বানিয়ে ফেলছে। বাধা দিতে গেলে আমাকে খুন করতে আসে। মাদকাসক্ত থেকে ফেরাতে মাদক নিরাময় কেন্দ্রে দিয়েও ছেলেকে ফেরাতে পারিনি। কয়েক দিন আগেও পুকুরের মাছ জোরপূর্বক বিক্রি করে দেয়। এগুলো নিয়ে সব সময় ছেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হতো।’
তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুরে মাদকাসক্ত ছেলে আমার ১১টি গরুকে অনেক প্রহার করেছে। বিষয়টি জানতে পেরে আমি তাকে বকাঝকা করি। গরুকে মারতে নিষেধ করলে সে আমাকেও মারধর করে। আমাকে সজোরে কয়েকটি ঘুষি মারে। এর পরই আমি তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। রাত ৩টার দিকে ধারালো বঁটি দিয়ে ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে খুন করি। ভোরে থানার উদ্দেশে রওনা হয়ে আত্মসমর্পণ করি।’
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘নিহত আনোয়ার হোসেন দীর্ঘ সময় যাবৎ মাদক সেবন করে আসছেন। বাবার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। বাবা তাকে ফেরাতে অনেক চেষ্টা করেছেন। কয়েকবার বিদেশে পাঠিয়েছেন, তবু ছেলেকে ফেরাতে পারেননি। গরু বিক্রি, মাছ বিক্রি, গাছ বিক্রি—এমন কোনো কিছু বাদ দেয়নি মাদকাসক্ত ছেলে। ধৈর্যের মাত্রা কতটা অতিক্রম করলে বাবা তাঁর সন্তানকে খুন করতে পারেন?’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ভোরে থানার সামনে এসে এক বৃদ্ধ বলছেন তিনি তার মাদকাসক্ত ছেলেকে জবাই করে খুন করেছেন। এরপর তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, মরদেহের পাশে পড়ে থাকা ধারালো বঁটি উদ্ধার করা হয়েছে।

 

 

সিনিয়র করেস্পন্ডেন্ট April 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বাতিল
Next Article মাদারীপুরের হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 7 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 8 hours ago
জাতীয়

পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?