By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাদারীপুর আইনজীবি সমিতির নির্বাচনে আ’লীগ পন্থীদের বিজয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুর আইনজীবি সমিতির নির্বাচনে আ’লীগ পন্থীদের বিজয়
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুর আইনজীবি সমিতির নির্বাচনে আ’লীগ পন্থীদের বিজয়

Last updated: 2025/01/31 at 1:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে উৎসব মুখর পরিবেশ ও কোন ধরনের অভিযোগ ছাড়াই জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিতি এমদাদুল হক খান নির্বাচনে আওয়ামীলীগ পন্থি আইনজীবিদের সমর্থন নিয়ে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা বিএনপি’র আহবায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। এবারের নির্বাচনে আওয়ামীলীগ পন্থি কোন আইনজীবি সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেননি। এদিকে সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রদীপ চন্দ্র সরকার ৪৯ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার রাত দশ টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

আইনজীবি সমিতির নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামীলীগের দুই কর্মী সমর্থক আনোয়ার হোসেন আরমিন পেয়েছেন ১৩০ ভোট ও জালালুর রহমান পেয়েছেন ১৩০ ভোট। দুজনের ভোট সমান হওয়ায় এই পদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিন্দন্দ্বী ২৯ ভোট পেয়েছেন মো. সেলিম মিয়া। সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-০১ পদে শাকিলা পারভীনের বাক্সে ভোট পড়ে ১৮৭টি, অপরদিকে তার প্রতিন্দন্দ্বী মো. রফিকুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক-০২ পদে মো. মশিউর রহমান পারভেজ ১৪১ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিন্দন্দ্বী ৮৮ ভোট পেয়েছেন মো. মফিজুর রহমান। কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক ১৬২ ভোট পেয়ে বিজয়ী, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন ১২২ ভোট। অ্যাপায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি (বিনা প্রতিন্দন্দ্বিতায় নির্বাচিত হন), লাইব্রেরী সম্পাদক পদে মুনির হাসান মিঠু পেয়েছেন ১৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা দেওয়ান ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মুহুরী সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল পেয়েছেন ১৪৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৮০ ভোট পেয়ে পরাজিত হন সাইদুর রহমান সাগর এবং সাধারণ সদস্য পদে ৫ বিজয়ীর মধ্যে সৈয়দা তাহমিনা খানম তুলি পেয়েছেন ২১২ ভোট, মো. এনামুল হক পেয়েছেন ১৮৫ ভোট, আব্দুস সালাম ১৮৩ ভোট, ১৬৮ ভোট পেয়েছেন ইকবাল হোসেন ও মো. আবু সুফিয়ান পেয়েছেন ১৪৭ ভোট।
মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, সকাল ১০টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। ভোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়ে ২৯৩টি। বাকি ৭ ভোটার অনুপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার ঝামেলা ছাড়াই এমন সুন্দর নির্বাচন উপহার পেয়ে খুশি প্রার্থীরা। তাদের কারোই ছিল না কোন ধরনের অভিযোগ।
মাদারীপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ জানিয়েছেন, ‘মাদারীপুর আইনজীবি সমিতির নির্বাচনে ১৫ টি পদের মধ্যে ১৪ টি পদেই আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা, কর্মী কিংবা সমর্থক বিজয়ী হয়েছেন। তবে এবারের নির্বাচনে সভাপতি পদে সরাসরি আওয়ামীলীগের পদে থাকা কোন নেতা অংশগ্রহণ করেননি। আওয়ামীলীগের দলীয় পদে থাকা কোন আইনজীবি নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তিনিও অন্য সবার মতন বিজয়ী হতেন বলে আমি মনে করি। যারা নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সকাল থেকেই মাদারীপুর আইনজীবি সমিতি নির্বাচনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম। যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে সারদিনেও নির্বাচনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন ধরনের বিশৃংখলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে চিংড়িঘের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা
Next Article রংপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 13 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?