By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের ৮০টি বসতঘর বিক্রির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের ৮০টি বসতঘর বিক্রির অভিযোগ
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের ৮০টি বসতঘর বিক্রির অভিযোগ

Last updated: 2024/11/05 at 7:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মাদারীপুর অফিস : মাদারীপুরে দরপত্র ছাড়াই পানির দওে মাত্র ৭ লাখ টাকায় একটি আশ্রয়ণ প্রকল্পের ৮০টি সরকারি বসতঘর বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্যসহ তিন প্রভাবশালীর চাপে ঘরগুলো বিক্রি করতে বাধ্য হন হতদরিদ্র আশ্রয়হীন অসহায় মানুষগুলো। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘরগুলো ক্রয়ের বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য। আর ঘর বিক্রির কোন সুযোগ নেই উল্লেখ করে উপজেলা প্রশাসন বলছে, লিখিত অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা। মাদারীপুর সদর উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, ২০০১ সালে হতদরিদ্রদের জন্য মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুরে একটি গুচ্ছগ্রাম নির্মাণ করে সরকার। লোহার অ্যাঙ্গেলের কাঠামোর ওপর টিনের ছাউনি ও বেড়া দিয়ে তৈরি করা হয় ঘরগুলো। চারপাশের ভিত্তি পাকা থাকলেও মেঝে ছিল মাটির। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তাই সেখানে নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। নতুন ঘর নির্মাণ কার্যক্রম শুরুও হয়েছে। এই সুযোগে অসহায় মানুষদের চাপ প্রয়োগ করে পানির দরে ঘরগুলো বিক্রি করতে বাধ্য করেন খোঁয়াজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল সরদার ও তার সহযোগী আজিজুল আকন ও জাকির হোসেন নামে প্রভাবশালী তিন ব্যক্তি। ৪০টি ঘর বিক্রি করা হয় মাত্র তিন লাখ টাকায়। এর আগে প্রথম দফায় সরিয়ে নেওয়া হয় ৪০ টি ঘর। তখন ৪ লাখ টাকা দেওয়া হয়েছিল বাসিন্দাদের। প্রথম দফায় যেঘরগুলো বিক্রয় করা হয়েছিল সেখানে ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে পাকা ভবন। বিক্রি হওয়া ঘরগুলো থেকে প্রতি ঘরের পরিবার হিসেবে বাসিন্দাদের দেওয়া হয়েছে মাত্র ৩৭৫০ টাকা। সোমবার সকালে ঘরগুলো অপসারণের কার্যক্রম শুরু হলে আশ্রয়হীন হয়ে পড়েন বাসিন্দারা। অন্যত্র ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা। এ ব্যাপারে মুখ খুলতেও ভয় পাচ্ছেন অসহায় মানুষেরা। তবে বাসিন্দারা বলছেন, ‘আমরা গরীব মানুষ। পুরান ঘরের জায়গায় নতুন পাকা ঘর হবে সেটাতেই আমরা খুশি। তারপরও মেম্বারের কাছ থেকে ঘর বাবদ ৩৭৫০ টাকা পেয়েছি। ঘর ক্রয়ের বিষয় স্বীকার করেছেন অভিযুক্তদের একজন স্থানীয় ইউপি সদস্য নজরুল সরদার। তার দাবি করে বলেন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ও ঘরগুলোর বাসিন্দাদের সম্মতিতেই তিনি ঘর কিনে অপসারণ প্রক্রিয়া শুরু করেছি। ঘরগুলোর বিশ বছরের বেশি পুরনো। এসব ঘর ভেঙ্গে আমার ভাঙারি হিসেবে বিক্রি করতে হবে। এ ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। তিনি বলেন, ঘরগুলো কোন ভাবেই বিক্রি করার কথা নয়। আমি আপনাদের কাছ থেকে শুনেছি। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন
Next Article শরণখোলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 55 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 4 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
বরিশাল

দশমিনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?