By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Last updated: 2024/12/27 at 6:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মাদারীপুর অফিস : মাদারীপুরের শিবচরে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, চিকিৎসক আনজুমান আরা অনুর অসাবধানতায় শিশুটির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে শিবচর থানা রোডে অবস্থিত গণ-উন্নয়ন সমবায় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা ডা. আনজুমান আরা অনু ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে শিবচর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবজাতকের স্বজন ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা বাহাদুর মাদবরের অন্তঃসত্ত্বা স্ত্রী শিউলি আক্তারকে বাচ্চা প্রসবের জন্য ভর্তি করা হয় শিবচর গণ-উন্নয়ন সমবায় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আনজুমান আরার নির্দেশে রোগীকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। নবজাতক শিশুটি ভূমিষ্ঠ হলেও কিছুক্ষণ পর ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে।বিষয়টি চিকিৎসক আনজুমান আরাকে জানালে তিনি কোনও পদক্ষেপ না নিয়ে অবহেলা করেন বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। পরে অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটিকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। ততক্ষণে শিশুটি মারা যায়।

স্বজনদের দাবি, অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিলে নবজাতকের মৃত্যু হতো না। ডাক্তার ও হাসপাতালের অবহেলাই ছিল শিশুটি মারা যাওয়ার প্রধান কারণ।

নবজাতকের বাবা বাহাদুর মাদবর বলেন, ডাক্তার আনজুমান আরার অবহেলায় আমার ছেলে মারা গেছে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি। পাশাপাশি হাসপাতালের নিবন্ধন বাতিলের দাবিও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে গণ-উন্নয়ন সমবায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, নবজাতকের মৃত্যুর ঘটনায় কোনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত
Next Article খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
টেকনোলজি

হোয়াটসঅ্যাপের বিকল্প ৬টি জনপ্রিয় মেসেজিং অ্যাপ

By Online Desk 16 minutes ago
টেকনোলজি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

By Online Desk 24 minutes ago
টেকনোলজি

এআই সুনামির সতর্কবার্তা আইএমএফ প্রধানের: বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

By Online Desk 28 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?