By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে পাকা সড়কের অভাবে দুই ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে পাকা সড়কের অভাবে দুই ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে পাকা সড়কের অভাবে দুই ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি

Last updated: 2024/10/20 at 6:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরের ডাসাা উপজেলায় একটি পাকা সড়কের জন্য ভোগান্তির শেষে নেই দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের। কাঁচা রাস্তার সাথে যতটুকু ইটের রাস্তা রয়েছে তাও নির্মাণ হয়েছে দুইযুগ আগে। বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হওয়ায় বৃষ্টির দিনে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ পথচারীরা পড়েন চরম দুর্ভোগে। খানাখন্দক আর গর্ত থাকায় ঘটছে ছোটবড় দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, বার বার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও দীর্ঘদিনেও সড়কটিতে আলোর মুখ দেখা যায়নি। যদিও শিগগিরই সরেজমিন পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়েছে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী।
মাদারীপুরের ডাসার উপজেলার দেলোরবাজার-দর্শনা বাজার সড়ক। সড়টির মাইজপাড়া থেকে বাদামতলা ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার অংশ খুবই করুণ অবস্থা। কাঁচা রাস্তার সাথে যতটুকু ইটের সোলিং রয়েছে তাও সৃষ্টি হয়েছে খানাখন্দক। একটু বৃষ্টিতেই কাঁদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। এছাড়া চলাচল করতে গিয়ে রোগীরাও হয়ে যান আরো অসুস্থ।
এলাকাবাসীর অভিযোগ, দেলোরবাজার-দর্শনা বাজার সড়ক দিয়ে কাজীবাকাই ও ডাসার ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। একাধিকবার পাকা সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও নেয়া হয়নি ব্যবস্থা। ফলে সড়কটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষুব্ধ পথচারী ও স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শাহাদাত আকন বলেন, কাজীবাকাই ইউনিয়নের দেলোরবাজার থেকে দর্শনা বাজারগামী সড়কটি ৫ কিলোমিটার। এরমধ্যে দুই কিলোমিটার ঝুঁকিপূর্ণ। বার বার সড়ক সংস্কারের আশ^াস পাওয়া গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জরুরিভিত্তিতে একটি পাকা সড়ক নির্মাণ হলে এলাকার সবাই উপকৃত হবে।
স্কুলগামী শিক্ষার্থী প্রিয়াংকা আক্তার বলেন, সড়কটি দিয়ে হাঁটাচলা করা যায় না। বৃষ্টির দিনে প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কোন সুরহা হয়নি, এলজিইডি শুধু বার বার আশ^াস দিয়েছে। আমরা সবাই নতুন একটি পাকা সড়ক চাই, এটা আমাদের প্রাণের দাবি।
ডাসারের কাজীবাকাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অজেদ বেপারী বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। একটি ভ্যানও চলতে পারে না, পথচারীদের কষ্ট হয়। এর অন্যতম কারণ হলো, সড়কটি বিভিন্ন স্থানে খানাখন্দক। কোথাও রয়েছে বড় বড় গর্ত। এমতাবস্থায় দুর্ঘটনা এড়াতে অতি শিঘ্রই এখানে একটি পাকা সড়ক নির্মাণ প্রয়োজন। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা নির্মাণের জন্য দাবী তোলা হলেও এখনো পর্যন্ত রাস্তাটি নির্মাণের কোন সরকারি উদ্যোগ নেওয়া হয়নি। আমি সরকারের কাছে রাস্তাটি দ্রুত নির্মাণের দাবী করছি।
যদিও জনদুর্ভোগ কমাতে শিগগিরই পাকা সড়ক নির্মাণের আশ^াস দিয়েছেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া। তিনি বলেন, উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে সড়কটি সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। যাতে এলাকার মানুষ শান্তিমত সড়ক দিয়ে চলাচল করতে পারেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে যুবক জখম
Next Article কয়রায় জামায়াতের যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?