By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, দুই গৃহবধু আহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, দুই গৃহবধু আহত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, দুই গৃহবধু আহত

Last updated: 2024/02/04 at 6:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে ইতালী প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। বাঁধা দেয়ায় দুই গৃহবধুকে কুপিয়ে জখম করে তারা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেলে। শনিবার রাত একটার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের ইতালী প্রবাসী ইউনুস জমাদ্দারের বাড়িতে ঘটে এই ডাকাতির ঘটনা। আহত অঞ্জনা বেগম একই গ্রামের ইউনুস জমাদ্দারের স্ত্রী ও রিয়া আক্তার ইউনুসের ছোটভাই পলাশের স্ত্রী।
ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন গৃহবধু অঞ্জনা বেগম ও রিয়া আক্তার। রাত একটার দিকে ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ভেতর প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় ওড়না দিয়ে দুইজনের মুখ ও হাত বেঁধে ফেলে তারা। পরে অস্ত্র ঠেকিয়ে আলমারী ও ড্রয়ার ভেঙ্গে লুট করে নেয়া হয় নগদ টাকা ও স্বর্ণালংকার। বাঁধা দিলে কুপিয়ে জখম করা হয় অঞ্জনা ও রিয়াকে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ডাকাতরা। পরে আহত দুই গৃহবধুকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অঞ্জনাকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে।
ইউনুস জমাদ্দারের মা ও এজাহার জমাদ্দারের স্ত্রী নুর নহার বেগম বলেন, অস্ত্র ঠেকিয়ে ডাকাতর ঘরে থাকা নগদ ৯ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া দুই বৌকে কুপিয়ে জখমও করে। এখন আমরা পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মিয়ানমারের ৬৬ বিজিপি সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে
Next Article মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 16 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 17 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?