By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপু‌রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা, আহত ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপু‌রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা, আহত ৫
বরিশাল

মাদারীপু‌রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা, আহত ৫

Last updated: 2025/06/11 at 4:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

মাদারীপুর অফিস : মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্রদের বাড়িতে মৌসুমী ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জ জেলাধীন ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্র নেতাদের মধ্যে গুরতর আহত হয়েছেন দুজন। তাঁরা হলেন মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক আশিকুর ইসলাম (২৩) ও কিরণ আক্তার (২৬)। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, আরেক যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম, মিথিলা ফারজানা মরধরের শিকার হন। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম বলেন, রাজৈর উপজেলাধীন জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের ৫ জনের পরিবারের সঙ্গে আমরা ঈদ উপলক্ষে সাক্ষাৎ ও মৌসুমি ফলমূল বিতরণ করে ফিরছিলাম। ফেরার পথে আমরা একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে মিজান পরিবহনের কয়েকজন আমাদের দেখে কটুক্তিমূলক কথা বলে। এরই প্রতিবাদ করতে গেলে আমাদের কয়েকজন সদস্যদের সঙ্গে মিজান পরিবহন গাড়ির স্টাফদের কথা কাটাকাটি হয়। এরপরেই পরিবহনের স্টাফ ও রেস্টুরেন্টে কর্মীরা একত্রিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা নারী সদস্যরাও হামলাকারীদের হাতে মারধরের শিকার হই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনের সময় নিহত ও আহত ছাত্রদের বাড়িতে মৌসুমী বিতরণ করে গাড়িতে করে মাদারীপুর শহরে ফিরছিলেন। তাদের বহনকারী একটি পিকআপভ্যান রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জ জেলাধীন ছাগলছিড়া এলাকায় একটি রেস্টুরেন্টে বিরতি জন্য থামান। এ সময় মিজান পরিবহনের কর্মীদের ছাত্রদের ভ্যান দেখে কটুক্তিমূলক মন্তব্য করেন। এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র। এরপরেই বাসের কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এরই জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের শ্রমিক ও বরিশাল গেট হোটেলের কর্মীরা মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে সাধারণ জনগণ এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ সম্পর্কে হামপাতালের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, দুজন ছাত্র নেতা গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরও কয়েকজন মারধরের শিকার হয়েছে। সবাই শঙ্কামুক্ত বলে জানান তিনি।
জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লন্ডন বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে: রিজভী
Next Article পাইকগাছা পুলিশের অভিযানে গ্রেফতার ৬
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 4 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?