By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে ভুল অপারেশনে জীবন-মরণ সন্ধিক্ষণে রোগী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে ভুল অপারেশনে জীবন-মরণ সন্ধিক্ষণে রোগী
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে ভুল অপারেশনে জীবন-মরণ সন্ধিক্ষণে রোগী

Last updated: 2024/12/07 at 9:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার ম‌ল্লিক, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলার নুর জেনারেল হাসপাতালে এক নারীর জরায়ু টিউমারে ভুল অস্ত্রোপাচারে জীবন-মরণ সন্ধিক্ষণে রয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দোষীদের বিচারের দাবীতে হাসপাতালে ভীড় করে ক্ষোভ প্রকাশ করেন ওই নারীর স্বজনরা। সেই সাথে উন্নত চিকিৎসার মাধ্যমে ওই নারীকে সুষ্ঠু করার দাবীও করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। এ ঘটনার পর হাসপাতাল ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অপূর্ব মল্লিকের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দুর্গাবদ্দি গ্রামের রিপন বেপারীর স্ত্রী মিনা বেগমের জরায়ুতে টিউমার ধরা পড়ে। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে কালকিনি উপজেলার নুর জেনারেল হাসপাতালে আসেন। তখন হাসপাতালে ইমরান খান নামে এক চিকিৎসক অস্ত্রোপাচারের মাধ্যমে চিকিৎসা করানোর আশ্বাসে ২০ হাজার টাকা দাবী করেন। কথা মতো রিপন বেপারী সেই টাকা দিয়ে অস্ত্রোপাচারের জন্যে রাজি হয়। পরে রাত ৯টার দিকে ওই নারীর জরায়ুতে টিউমারের অস্ত্রোপাচারের চেষ্টা করেন। কিন্তু টিউমারটি বড় আকারের হওয়ায় চিকিৎসক অপূর্ব মল্লিক অস্ত্রোপাচারের মাঝপথে অপারগতা প্রকাশ করেন। এতে বিপাকে পড়েন ওই নারী। পরে ক্ষতস্থানে সেলাই দিয়ে তড়িঘড়ি করে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন। কিন্তু ততক্ষণে ওই নারী জীবন-মরণ সন্ধিক্ষণে চলে যায়। এরপরেই চিকিৎসক ইমরান ও অর্পূব মল্লিক পালিয়ে যান। শনিবার দুপুরে ওই মহিলার স্বজনরা হাসপাতালে ভীড় করে বিক্ষোভ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী রিপন বেপারী বলেন, ‘আমার স্ত্রীকে ভুল করে অর্ধেক অপারেশন করে ডাক্তাররা সবাই চলে গেছে। এখন সে মৃত্যুর মুখে। কিন্তু কাউকে পাচ্ছি না। হাসপাতালের লোকজন যদি অপারেশন করাতে না পারতো, তাহলে কেন তারা অপারেশন করতে গেলো। আমার এই ক্ষতিপূরণ কে দিবে। আমি এদের বিচার ও শাস্তি দাবী করি।’

তবে নুর জেনারেল হাসপাতালের ম্যানেজার অপূর্ব হালদার বলেন, ‘অপারেশন করতে গেলে দেখা যায়, নিউমারটি বড় হয়ে গেছে। ফলে আর করা হয়নি। এটা ঢাকার পিজিতে করাতে হবে। আমরা রোগিকে রেফার্ড করে দিয়েছি। কিন্তু তারা আমাদের ভুল চিকিৎসা হয়েছে বলে দাবী করেছে। তাই আমাদের দায়িত্বেই পিজিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তার উন্নত চিকিৎসা করা হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট December 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছা টিসিবি’র পণ্য বিতরণ
Next Article আজ লোহাগড়া মুক্ত দিবস, নানা কর্মসূচি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 1 hour ago
খুলনাজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?