By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মামলা থেকে অব্যাহতি পেলেন কালের কণ্ঠের তালা প্রতিনিধি টিপু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > মামলা থেকে অব্যাহতি পেলেন কালের কণ্ঠের তালা প্রতিনিধি টিপু
সাতক্ষীরা

মামলা থেকে অব্যাহতি পেলেন কালের কণ্ঠের তালা প্রতিনিধি টিপু

Last updated: 2025/05/08 at 2:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : অবশেষে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস আপিল মামলার শুনানি শেষে তাকে অব্যাহতি দেন। রোকনুজ্জামান টিপু সাতক্ষীরার তালা উপজেলা সদরের খাজরা গ্রামের মৃত মো. আইয়ুব আলীর ছেলে।
ঘটনা ও মামলার বিবরণ থেকে জানা যায়, ৯ কোটি টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনের একটি ভবন নির্মাণ কাজ চলার সময় গত ২১ এপ্রিল অনিয়মের অভিযোগ করায় উপসহকারী প্রকৌশলী এম এম মামুন সাংবাদিক টিপু সুলতানকে ছাতা দিয়ে মারধর করেন। প্রতিবাদ করার এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে অন্যত্র অবস্থান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল উপসহকারী প্রকৌশলী প্রকৌশলী মো. এস এম মামুন, ঠিকাদার ও ঠিকাদারের শ্রমিকদের কাছে ঘটনা শুনে সাংবাদিক টিপু সুলতানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ড প্রদান করেন। প্রতিবাদে ২৩ এপ্রিল ও ২৪ এপ্রিল সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। তালার সাংবাদিকরা মানববন্ধন করতে চাইলে তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয়। এক পর্যায়ে আন্দোলনের মুখে ২৪ এপ্রিল দুপুরে টিপুকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামিনে মুক্তি দেন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান বাচ্চু জানান, গত ২৪ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর গত ৫ মে ওই মামলার বিরুদ্ধে আপিল করা হয়। মঙ্গলবার শুনানি শেষে বিচারক রিপন কুমার বিশ্বাস তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রসঙ্গত, রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতে হয়রানিমূলক মামলা প্রদানকারী তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লিটনদের পাকিস্তান সফর অনিশ্চিত
Next Article তালায় ছোটবন্ধুদের মাঝে খাতা কলম প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 19 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 21 hours ago
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?