By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মালয়েশিয়ায় বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, ৫ বাংলাদেশি গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মালয়েশিয়ায় বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, ৫ বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, ৫ বাংলাদেশি গ্রেফতার

Last updated: 2025/02/16 at 2:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা মামলায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন।
দেশটির শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারনামাকে জানান, প্রধান সন্দেহভাজনসহ ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ ব্যক্তিকে গতকাল শনিবার দুপুর ১টা ৪৯ মিনিটে একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। একই দিন সকাল ৮টা ২৬ মিনিটে পুলিশের কাছে একটি কল পাওয়ার পর তাঁদের গ্রেফতার করা হয়। ওই ফোন কলে মুদি দোকানটির সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের খবর জানানো হয়েছিল।
পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং শাহ আলম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। দোকানের সামনে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ পরীক্ষা করে মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীর এবং হাতে একাধিক আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক, তিনি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইকবাল আরও বলেন, ওই সুপারভাইজার এবং তাঁর এক কর্মচারীর মধ্যে বেতন দিতে দেরি হওয়া নিয়ে মুদি দোকানের ভেতরেই বাগ্বিতণ্ডা হচ্ছিল। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আক্রমণ করা হয়। সুপারভাইজার মাটিতে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত ওই কর্মচারী তাঁকে বারবার ছুরি দিয়ে আঘাত করেন।
গ্রেফতার সন্দেহভাজনদের কারোরই আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। মাদক পরীক্ষায়ও নেগেটিভ ফলাফল এসেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সন্দেহভাজনদের আজ রোববার থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আবু সাঈদ হত্যা মামলায় বেরোবি ছাত্রলীগ নেতা গ্রেফতার
Next Article হাসিনা গোটা দেশকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিলেন : রিজভী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 4 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 10 hours ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?