By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মুরাদের হ্যাটট্রিক, বল হাতে অ্যান্টিগায় বাংলাদেশের দিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > মুরাদের হ্যাটট্রিক, বল হাতে অ্যান্টিগায় বাংলাদেশের দিন
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

মুরাদের হ্যাটট্রিক, বল হাতে অ্যান্টিগায় বাংলাদেশের দিন

Last updated: 2024/11/19 at 3:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেট ভক্তরা একটু অন্তত আক্ষেপ করতেই পারেন। চারদিনের প্রস্তুতি ম্যাচ দুইদিনে নেমে না আসলে হয়ত একটা দাপুটে জয় দেখা যেত। দুই দিনেই ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট ইলাভেনের বিপক্ষে বাংলাদেশ রীতিমত দাপট দেখিয়েছে। প্রথম দিনে জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন আর লিটন দাস ব্যাটিং করেছেন।

আর দ্বিতীয় দিনে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন হাসান মুরাদ। তাকে সঙ্গ দিয়েছেন পেসাররা। টাইগার বোলারদের দাপটে উইন্ডিজ ব্যাটাররা দেখেছে নিজেদের দুর্দিন। আগের দিন ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের সকালের প্রায় দুই সেশন ভেস্তে যায় বৃষ্টির কারণে। এরপর অবশ্য খেলা শুরু হলে বাংলাদেশের পেসাররা দেখান দাপট।

তাসকিন, হাসান মাহমুদ, শরিফুলদের তোপের মুখে স্কোরবোর্ডে ৪৫ রান উঠতেই ওয়েস্ট ইন্ডিজ একাদশে হারিয়ে বসে ৫ উইকেট। বল হাতে দ্বিতীয় দিনে দলকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ৭ রানে থাকা জশুয়া ড্রনকে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান প্যাভিলিয়নে। এরপর ইনিংসের ৯ম ওভারে জর্ডান জনসনকে বোল্ড করে নামের পাশে উইকেট সংখ্যা ডাবল করেন হাসান মাহমুদ।

তাসকিন এরপরেই ওপেনার কিমানি মেলিয়াসকে ফেরান। দলীয় ৩৮ রানে ৪, ৪৫ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর অবশ্য জাস্টিন গ্রিভস আর ড্যানিয়েল বেকফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।

এরপরেই হাসান মুরাদের ঝলক। ম্যাচের ২৮তম ওভারে ড্যানিয়েল বেকফোর্ড, নাভিন বিদাইসি এবং চাইম হোল্ডারকে পরপর ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই স্পিনার। তার হ্যাটট্রিকের পরেই অবশ্য বাংলাদেশ কোচ ফিল সিমন্স ম্যাচ শেষ করে দেন।

পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়া উইকেট পেয়েছেন অন্য পাঁচ বোলার। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। প্রথম শিকার ড্যানিয়েল বেকফোর্ড হয়েছেন এলবিডব্লু। এরপর নাভিন বিদাইসিকে বোল্ড করে বিদায় করার পর চাইম হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন এই অফস্পিনার।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের অন্য ৫টি উইকেট নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। হাসান মাহমুদ ৬ ওভারে ১৫ রানে ও তাসকিন ৫ ওভারে ২১ রানে নিয়েছেন ২টি করে উইকেট। শরীফুল ইসলাম ৩ ওভারে ১২ রানে নিয়েছেন ১ উইকেট। নাহিদ রানা ৭ ওভারে ২৮ রানে দিয়ে উইকেটশূন্য ছিলেন। তাইজুল উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৩ এসআই বরখাস্ত
Next Article ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় গুলিবিদ্ধ আজিজের ঢাকায় মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?