By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মেসির চোখে সেরা ডিফেন্ডার কে?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > মেসির চোখে সেরা ডিফেন্ডার কে?
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

মেসির চোখে সেরা ডিফেন্ডার কে?

Last updated: 2023/09/12 at 6:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জীবনে মেসি কম ডিফেন্ডারের মুখোমুখি হননি। কৈশোরের বার্সেলোনায় প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ইতালিয়ান কিংবদন্তি ফ্যাবিও ক্যানাভারোকে। তার প্রতিপক্ষ ছিলেন সার্জিও রামোস, রিও ফার্দিনান্দ, নেমানিয়া ভিদিচ, আলেসান্দ্রো নেস্তা কিংবা ব্রাজিলের থিয়াগো সিলভার মত নামী সব মুখ। তবে, মেসি জানালেন এদের কেউই তার চোখে সেরা ডিফেন্ডার না।

গত ১৭ বছরে অজস্রবার প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘুম কেড়ে নিয়েছিলেন মেসি। ডিফেন্ডার সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে তার। তবে নিজের চোখে সেরা ডিফেন্ডার হিসেবে অতীতের কেউ না, বরং নিজের বর্তমান এক সতীর্থকেই বেছে নিয়েছেন তিনি। আর্জেন্টাইন সতীর্থ ক্রিশ্চিয়ান ‘কুতি’ রোমেরোকেই সেরা ডিফেন্ডারের খেতাব দিচ্ছেন লিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দেখা সেরা ডিফেন্ডার হিসেবে কুতি রোমেরোর নাম উল্লেখ করেন মেসি, ‘এই মুহূর্তে সে বিশ্বের সেরা ডিফেন্ডার। রক্ষণে তার উপস্থিতি সম্ভবত আমার সঙ্গে ঘটা সবচেয়ে ভালো দিক।’

কুতি রোমেরোর মানসিকতার প্রশংসাও করেছেন মেসি, ‘সে সবসময় আমাকে উপরে খেলতে বাধ্য করে। কারণ প্রতিপক্ষের বিরুদ্ধে সে একাই লড়তে চায়।’

অবশ্য রোমেরোকে নিয়ে লিওর মুগ্ধতা এবারই প্রথম না। বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারকে এর আগেও বহুবারই প্রশংসায় ভাসিয়েছিলেন মেসি।

নেটফ্লিক্সে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে প্রকাশিত ডকুমেন্টারিতেও রোমেরোর প্রশংসা ঝরেছিল তার কণ্ঠে, ‘কুতির (রোমেরো) উপস্থিতি আমাদের জন্য অসাধারণ কিছু। এই মুহুর্তের জন্যে যেমন, ঠিক তেমনি দলের ভবিষ্যতের জন্যেও।

২৫ বছর বয়েসী ক্রিশ্চিয়ান রোমেরো এখন খেলছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে। নতুন কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুর অধীনে নিজেকে নতুন করে মেলে ধরেছেন এই আর্জেন্টাইন। ৪ ম্যাচে পেয়েছেন ২ গোল। রক্ষণের পাশাপাশি আক্রমণেও আজকাল বেশ দক্ষতা দেখাচ্ছেন ২৫ বছর বয়েসী এই তারকা। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা আর বিশ্বকাপ জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই: সংসদে খাদ্যমন্ত্রী
Next Article বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডাটাভোল্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 minutes ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 18 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?