By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলা বন্দর দিয়ে আবারও গার্মেন্টস পণ্য যাচ্ছে পোল্যান্ডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মোংলা বন্দর দিয়ে আবারও গার্মেন্টস পণ্য যাচ্ছে পোল্যান্ডে
জাতীয়যশোরশীর্ষ খবর/ তাজা খবর

মোংলা বন্দর দিয়ে আবারও গার্মেন্টস পণ্য যাচ্ছে পোল্যান্ডে

Last updated: 2023/06/06 at 1:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মোংলা বন্দর দিয়ে আবারও গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এম ভি মারেস্ক কিনঝো। আজ মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটি থেকে গার্মেন্টস পণ্য বোঝাই ২০ ফিটের ১০টি কন্টেইনার নিয়ে ছেড়ে যায় জাহাজটি।

জাহাজটিতে ঢাকার ফকির নিটওয়ার লিমিটেড, এপেক্স লিংগারি লিমিটেড, এপেক্স স্পিনিং লিমিটেড, নিট কনসার্ন লিমিটেড, ফ্লামিংগো ফ্যাশন লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, লিবারর্টি নিটওয়ার লিমিটেড, এ কে এম নিটওয়ার লিমিটেড, স্টালিং ডেনিমস লিমিটেড, স্টালিং স্টাইলস লিমিটেডের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস, ট্রাওজারসহ বিভিন্ন গার্মেন্টস পণ্য পোল্যান্ডে পাঠানো হয়েছে।

পদ্মা সেতু চালুর পর থেকেই ঢাকার গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি শুরু হয়। পদ্মা সেতু চালুর পর সর্ব প্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় গত বছরের ২৭ জুলাই। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পঞ্চম চালানে গার্মেন্টস পণ্য গেল বিদেশে। এর আগে মোংলা বন্দর দিয়ে পোল্যান্ড ও ইউরোপে যায় ঢাকার গার্মেন্টস পণ্য। এছাড়া আগামী ২২ জুন এম ভি ‘মারস্ক মংলা’ নামে আরেকটি জাহাজে গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ‘গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করার পর থেকে দক্ষিণবঙ্গের যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম উল্ল্যেখযোগ্যভাবে বেড়েছে, সেগুলোর মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এ বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পণ্যের রপ্তানি শুরু হয়েছে।’

মো. মাকরুজ্জামান বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার, আর ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। দূরত্ব কম হওয়াতে রাজধানীসহ আশপাশের শিল্প কলকারখানার মালিকেরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে পড়েছেন। এছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ হয়। এতে সময় ও অর্থ সাশ্রয়ের কারণে ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে ঝুঁকে পড়েছেন।’

উপসচিব মো. মাকরুজ্জামান আরও বলেন, ‘মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডেলিং, জেটির অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপত্তার কারণে ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রামপালে মাদকসহ গ্রেফতার ৩
Next Article খুলনায় শান্তি প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন-আব্দুল আউয়াল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?