By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোংলায় ধর্ম নিয়ে কটূক্তির মামলায় গ্রেফতার ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলায় ধর্ম নিয়ে কটূক্তির মামলায় গ্রেফতার ১
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোংলায় ধর্ম নিয়ে কটূক্তির মামলায় গ্রেফতার ১

Last updated: 2024/08/03 at 8:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : পবিত্র ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ আল কুরআন এবং নবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে কটূক্তির অভিযোগে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩ আগষ্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২ আগষ্ট) ধর্ম অবমাননার দায়ে মামলা হলে ওই দিন রাতে তাকে আটক করে পুলিশ। মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে মোঃ জাহাঙ্গীর মোল্লা (৫৫)।

ওসি কে এম আজিজুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, মোংলা বাজারের চৌধুরীর মোড়ের মোঃ রিয়াজুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ীর দোকানের সামনে এসে আসামী মোঃ জাহাঙ্গীর মোল্লা ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন, নবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং নবীর আদর্শ সম্পর্কে আপত্তিকর কথা বলতে শুরু করেন। এসময় ফল ব্যবসায়ী রিয়াজুল এবং তার সহযোগী ব্যবসায়ী মনিরুজ্জামান এসব কথা বলতে নিষেধ করেন। পরে জাহাঙ্গীর মোল্লা উত্তেজিত হয়ে পার্শ্ববর্তী ফল ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলামের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লার কাছে জানতে চান যে, আপনি ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন, আমাদের নবী ও নবীর আদর্শ কে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কেন করলেন? তখন তিনি উত্তেজিত হয়ে বলেন “বলেছি তো কি হয়েছে”। এ সময় তিনি ইসলাম ধর্মের চার খলিফাকে নিয়েও বাজে মন্তব্য করেন। পরে উপস্থিত লোকজন তার ওই মন্তব্য শুনে উত্তেজিত হয়ে উঠলে কৌশলে সে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

জাহাঙ্গীর মোল্লা সম্পূর্ন ইছাকৃতভাবে দাঙ্গা বাঁধানোর অভিপ্রায়ে ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন, নবী ও নবীর আদর্শসহ চার খলিফাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সে চরমভাবে প্রকাশ্যে ইসলাম ধর্ম ও ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করায় তার বিরুদ্ধে ফল ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় শুক্রবার রাতে মামলা দায়ের করেন। এদিন রাতেই কাইনমারীর নিজ বাড়ী থেকে আসামি জাহাঙ্গীর মোল্লাকে পুলিশ গ্রেফতার করে।

শনিবার (৩ আগষ্ট) সকালে গ্রেফতারকৃত জাহাঙ্গীর মোল্লাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় বৃদ্ধাকে হত্যার দায় স্ব দুই নারীর জবানবন্দি
Next Article অভয়নগরে আ’লীগের শান্তি মিছিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 33 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?