
মোংলা প্রতিনিধি : মোংলায় এক দর্জি মহিলাকে (৩৬) দল বেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। বুধবার ধর্ষিতা দর্জি বলেন, ধর্ষণ মামলার প্রায় ১মাস পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি আটক হয়নি। এতে করে আমি ভয়ে আছি। ২৪ ঘন্টার ভিতর আসামি যদি আটক না হয় তাহলে আমি আমার এ মুখ কাউকে দেখাবো না। এসময় মানববন্ধনে ধর্ষিতার স্বামী মো: মফিজুল ইসলাম ও আরো অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত ২৯ জুন দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শেখ রাসেল সড়কের বাসিন্দা আশ্রাব আলীর ছেলে হাসান শিকদার ও ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা মান্নান মাস্টারের ছেলে মো: রফিকুল ইসলাম পৌর শহরের ১নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের নাসিরের ভাড়াটিয়া এক গৃহবধূকে দলবেধে ধর্ষণ করে। গত ২ জুলাই দিবাগত রাতে এ ঘটনায় মোংলা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। বর্তমানে আসামিদের সহযোগী ছাত্রদল নেতা সাইফুর রহমান সাব্বির, যুবদল নেতা শাহ আলম ও তার স্ত্রী দুলালী বেগম ধর্ষিতার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে বলে জানান।