By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলায় ভাড়াটিয়ার দখলে বাড়ি!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলায় ভাড়াটিয়ার দখলে বাড়ি!
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোংলায় ভাড়াটিয়ার দখলে বাড়ি!

Last updated: 2023/07/20 at 1:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

 পথে-পথে ঘুরছেন বাড়ির প্রকৃত মালিক ও তার সন্তানরা

মোংলা প্রতিনিধি : মোংলায় ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। এনিয়ে ওই প্রতিবন্ধী মোতালেব জমাদ্দারের ১৩ সন্তান তাদের বাড়িতে গেলে বুধবার সকালে তাদেরকে মারধর করা হয়। এ ঘটনায় মাসুদা বেগম (৪৮) নামে তার এক সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক সকালে এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এদিন মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোতালেব জমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা। তিনি এসময় সাংবাদিকদের বলেন, ২০০০ সালে মোর্শেদ সড়কে ১৫ দশমিক ৫০ শতক জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। পরে ২০০৩ সালে স্থানীয় সাইফুর রহমান সাব্বির নামে এক ব্যক্তিকে তাদের বাড়িতে ভাড়া দেন। এরপর তারা কাজের উদ্দেশ্য ঢাকায় যান। ২০১৫ সাল পর্যন্ত নিয়মিত তাদের ঘর ভাড়া দিতে থাকেন। পরপর্তীতে ঘর ভাড়া নিয়ে টালবাহানা করে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ি ছাড়া করেন। এ নিয়ে ২০১৮ সালে থানায় জিডি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আরেকটি মামলা করেন ভাড়াটিয়া সাব্বির। পরে তিনি জাল কাগজ তৈরী করে বাড়িটিতে জবর দখল করে রয়েছেন।
এনিয়ে পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ করেও কোন সূরাহ হয়নি বলে জানান মতিউর রহমান রানা। তিনি বলেন, সাব্বির অত্যন্ত ভয়ংকর প্রকৃতির লোক। এখন তাদের বাড়িতে উঠতে দিচ্ছেন না তিনি। তাই বাড়িতে উঠতে না পেরে পথে পথে ঘুরছেন তারা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুর রহমান সাব্বির তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, তারা বৈধভাবে ওই জায়গা ভোগ দখল করছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারামারির বিষয়টি ফোনে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। থানায় কেউ লিখিত এজাহার দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ অশান্তি সৃষ্টি করছে: গয়েশ্বর চন্দ্র রায়
Next Article দুদক আইনজীবী লুৎফুল কবীর হত্যা মামলায় চার দিনেও গ্রেফতার নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 37 minutes ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 53 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 55 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 55 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?