By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোরেলগঞ্জে আটক ৪ যুবক শ্রীঘরে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে আটক ৪ যুবক শ্রীঘরে
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে আটক ৪ যুবক শ্রীঘরে

Last updated: 2023/05/17 at 3:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোরেলগঞ্জ প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে বাগেরহাটের রামপাল থেকে মোরেলগঞ্জে এসে ত্রাস সৃষ্টির চেষ্টাকালে মোরেলগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছে ৪ যুবক। এ সময় পালিয়ে গেছে তাদের সঙ্গী অপর এক যুবক। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে মোরেলগঞ্জ পৌর সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় ব্যাংক কর্মকর্তা আজিম উদ্দিনের ভাড়া বাড়িতে। এ ঘটনায় গত সোমবার গভীর রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক ৪ যুবককে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে রামপাল উপজেলার আদাঘাট গ্রামের সাগর শেখের ছেলে শাওন রহমান সান (২১), জাহিদ সানার ছেলে ইদি সানা (১৯), ফরহাদ শেখের ছেলে নাজমুল শেখ (১৯) ও চুলকাঠি গ্রামের সেলিম শেখের ছেলে ইমন শেখ (১৯)। অপরদিকে পালিয়ে যাওয়া যুবকের নাম রাদি বিল্লাহ (২০) সে একই এলাকার মো. বাকি বিল্লাহ’র ছেলে। আটক যুবকদের কাছ থেকে পুলিশ একটি খেলনা পিস্তল, লোহার পাইপ, ৪টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল জব্দ করেছে।

আটককৃতদের মধ্যে শাওন রহমান নামে একজনের দাবি তাদের এক বন্ধুর স্ত্রীকে মোরেলগঞ্জে তার এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে। বন্ধুর সেই স্ত্রীকে তুলে নেওয়ার জন্য তারা মোটরসাইকেল যোগে মোরেলগঞ্জে এসেছিল। কিন্তু ওই বাড়িতে পৌঁছার আগেই তারা পুলিশের হাতে আটক হয়।

আজিম উদ্দিনের শশুরবাড়ি সূত্রে জানা গেছে, তাদের নিজ এলাকা রামপালের আদাঘাট এলাকায় তাদের মেয়ে দশম শ্রেনির ছাত্রী (১৫) কে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদনসহ নানাভাবে উত্যক্ত করে আসছে উক্ত বখাটেরা। এর প্রতিকারে তাদের বিরুদ্ধে গত ডিসেম্বরে রামপাল থানায় একটি এজাহার দাখিল করা হয়। তা সত্যেও ওই বখাটেদের কবল থেকে রক্ষায় তাদের মেয়েকে দূরে মোরেলগঞ্জে কর্মরত দুলাভাইয়ের বাসায় পাঠানো হয়। কিন্তু মেয়েকে মোরেলগঞ্জ পাঠিয়েও বখাটেদের সন্ত্রাসী  কার্যক্রম থেকে রেহাই পাচ্ছেন না বলে ওই পরিবার আক্ষেপ করেন।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান  জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটককৃতদের আদালতে  প্রেরণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, সুপারভাইজার নিহত
Next Article নড়াইলে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
টেকনোলজি

হোয়াটসঅ্যাপের বিকল্প ৬টি জনপ্রিয় মেসেজিং অ্যাপ

By Online Desk 20 minutes ago
টেকনোলজি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

By Online Desk 28 minutes ago
টেকনোলজি

এআই সুনামির সতর্কবার্তা আইএমএফ প্রধানের: বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

By Online Desk 31 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?