By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোরেলগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব: হাসপাতালে স্যালাইন সংকট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব: হাসপাতালে স্যালাইন সংকট
বাগেরহাট

মোরেলগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব: হাসপাতালে স্যালাইন সংকট

Last updated: 2025/04/05 at 4:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোরেলগঞ্জ প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি হাসপাতালে ডায়রিয়ার প্রাদুর্ভাবে দিন দিন প্রকট আকার ধারণ করছে। ঈদুল ফিতর থেকে গত ৬ দিনে শিশু,বৃদ্ধ রোগীরা আক্রান্ত হয়ে ভীর বেড়েছে একমাত্র সরকারি হাসপাতালটিতে । এ পর্যন্ত ৫১ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে। কলেরা স্যালাইন সংকটে হাসপাতালের রোগীদের বাহির থেকে কলেরা স্যালাইন ও খাবার স্যালাইন কিনে আনতে হচ্ছে। বিশুদ্ধ খাবার পানিও নেই গোটা হাসপাতালে,এ নিয়ে ভোগান্তিতে পড়েছে ভর্তিকৃত রোগীরা।

সরেজমিনে শনিবার (৫ এপ্রিল) খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তীব্র গরমে বিশুদ্ধ খাবার পানির সংকটে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ দিনে ৫১ জন রোগী ভর্তি হয়েছে শুধু মাত্র ডায়রিয়ায়। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বদনীভাংঙ্গা গ্রামের বিলকিস আক্তার (২৮), পশ্চিম সরালিয়া গ্রামের বৃদ্ধ মোস্তফা শেখ (৭০), উত্তর সরালিয়া গ্রামের শিশু আলফি (১০), ভাইজোড়া গ্রামের বজলু খান (৫৫), চুমকী আক্তার (১৬), আব্দুল্লাহ (১৩ মাস) আব্দুল আলিম (৪) ফাতেমা (৩), কহিনুর বেগম (৫০), জোসনা আক্তার (২০) ছবেদ হাওলাদার (৪২), নুরুন্নাহার বেগম (৫৫), জাহানারা ব্গেম (৪০), সাদিয়া (১৯), কহিনুর খাতুন (৪৫) এ রকম ৫১ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে আবার কিছু সংখ্যক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।

কথা হয় চিকিৎসারত মোস্তফা শেখ, বজলু খান, জাহানারা বেগমসহ একাধীক রোগীরা বলেন, হাসপাতালে খাবার পানি নেই, দুই একটি স্যালাইন দিলেও অধিকাংশ রোগীদের কলেরা স্যালাইন এমকি খাবার স্যালাইন পর্যন্ত টাকা দিয়ে তাদের বাহির থেকে কিনে আনতে হচ্ছে। ডাক্তার লিখে দিয়েছেন বাহির থেকে কিনে আনতে হবে হাসপাতালে স্যালইন নেই। এ রকম অভিযোগ রয়েছে একাধীক রোগীদের।

এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম বলেন, কলেরার স্যালাইন হাসপাতালে পর্যাপ্ত সরবরাহ না থাকায় রোগীদের বাহির থেকে কিনতে হচ্ছে যে কারনে সাময়িক সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। এক মাস পূর্বে স্যালাইনের চাহিদা দেয়া হয়েছে। খাবার পানির সংকটের বিষয়ে তাদের নতুন ভবনের কাজ হওয়ার কারনে তিনটি ফিল্টারের দুটিতেই বৃষ্টির পানি সংরক্ষন করা যায়নি। একটির পানি তাও শেষ হয়ে গেছে পূনরায় বৃষ্টি না হওয়া পর্যন্ত খাবার পানি সংকট কাটছেনা।বৃষ্টি হলে পানির সংকট কেটে যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় হত্যা মামলার স্বাক্ষীর বাড়িতে ভাঙচুর লুটপাট
Next Article ডুমুরিয়ায় খালের কচুরিপানা সেচ্ছাশ্রমে অপসারণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 8 seconds ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 8 seconds ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 20 hours ago
বাগেরহাট

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

By Correspondent 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?