By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোরেলগঞ্জে পাবজি-ফ্রি ফায়ার গেমে মেতেছে শিশু-কিশোররা, উদ্বিগ্ন অভিভাবকেরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে পাবজি-ফ্রি ফায়ার গেমে মেতেছে শিশু-কিশোররা, উদ্বিগ্ন অভিভাবকেরা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে পাবজি-ফ্রি ফায়ার গেমে মেতেছে শিশু-কিশোররা, উদ্বিগ্ন অভিভাবকেরা

Last updated: 2024/02/19 at 12:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : অনলাইন মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে পড়েছে বাগেরহাটের মোরেলগঞ্জের শহর ও গ্রামঞ্চলের শিশু-কিশোরেরা। পড়াশোনা বাদ দিয়ে দিন-রাতের সিংহভাগ সময়ই তারা ব্যয় করছে গেমিংয়ের পেছনে। অনেকে আবার গেমের টাকা যোগাড় করতে অল্প বয়সেই পড়াশোনা বাদ দিয়ে জড়িয়ে পড়েছে চুরি-ছিনতাইসহ নাশকতার মতো ভয়ানক অপরাধে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহর থেকে গ্রামের প্রায় সবখানেই কিশোরদের দলবেঁধে মোবাইলে ঝুঁকে থাকার দৃশ্য।  যে বয়সে মাঠে খেলাধুলা করার কথা, সেখানে তারা ডুবেছে মোবাইল গেমের নেশায়। বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটছে তাদের গেইমের পেছনে। কেউ কেউ খরচ করছে টাকাও। এসব টাকা জোগাড় করতে অনেকে পড়াশোনা ছেড়ে কাজে নেমে পড়েছে। কেউ দামি মোবাইল কেনার আশায় পাড়ি জমিয়েছে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন শহরে। মোবাইল গেমিংয়ে আসক্ত একাধিক তরুণ জানায়, গেমিংয়ের আপডেট ভার্সন ইন্সটলেশনের জন্য তারা মোটা অঙ্কের অর্থ ব্যয় করে থাকে। ‘টপ-আপ’ করার নামে ধাপে ধাপে অর্থ ব্যয় করে কিনতে হয় গেমসের একেকটি ফিচার সুবিধা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীরা  জানায়, আমরা এই গেম খেলার গ্রুপ তৈরি করি। সারাদিন এই গেম খেলে সময় পার করি।’ এই গেম খেলার জন্য সর্বনিম্ন ২০ হাজার টাকা দামের ফোনের প্রয়োজন হয়ে থাকে। যার ফোন যত দামি, তার ফোনে তত ভালো গেম খেলা যায়।তবে আমরা এই গেমে আসক্ত হয়ে অনেক টাকা ব্যায় করেছি।

উঠতি বয়সীদের এমন মোবাইল আসক্ততে শঙ্কা প্রকাশ করে অভিভাবকরা জানান, বাধা দিলেও তা খুব একটা কাজে আসছে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়ছেন।  উপজেলার পাড়া-মহল্লায় এ দৃশ্য নিত্যদিনের। দিন যতই যাচ্ছে, গেমের প্রতি ততই মজে যাচ্ছে কিশোর ও যুবসমাজ। আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হওয়া থেকে রক্ষায় প্রশাসনের  পদক্ষেপের দাবি তাদের। বেশিরভাগ মোবাইল গেম বাংলাদেশে নিষিদ্ধ হলেও, ভিপিএনের মাধ্যমে তাতে যুক্ত থাকে কিশোররা।

তবে বিশেষজ্ঞরা বলছেন অভিবাবকের নজরহীনতার কারনে বাড়ছে গেমিংয়ের আসক্তের হার।  কিশোরেরা জড়াচ্ছেন নানা অপরাধে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, এ বিষয়ে আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যার পরে বিনা প্রয়োজনে ছেলে-মেয়েরা ঘরের বাইরে যেন না থাকে এ ব্যাপারে অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মিয়ানমারে সংঘাতেও থেমে নেই সীমান্তে মাদক পাচার
Next Article মা-বাবা সন্তানের কাছে বোঝা হতে পারে না : সিটি মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে আওয়ামী লীগের অফিস খুলে নেতা-কর্মীদের উল্লাস

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

ফকিরহাটে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?