By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকুরীর অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকুরীর অভিযোগ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকুরীর অভিযোগ

Last updated: 2023/12/06 at 4:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোরেলগঞ্জ (বাগেরহাট )প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভুয়া সনদ দিয়ে চাকুরী করার দায়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোফাজ্জেল হোসেন নামক এক মাদ্রাসা শিক্ষক।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে ,উপজেলার ধরাদোয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আলী আক্কাসের এমপিওর কপিতে জন্ম তারিখ ১৬ই জুন ১৯৭০ ইং এবং মূল সনদে জন্ম তারিখ ১২ জুন ১৯৭০ ইং উল্লেখ রয়েছে।

তিনি কাউখালী মহাবিদ্যালয় থেকে তৃতীয় বিভাগে বিএ পাস করে ২৩ জুলাই ১৯৯৪ সালে সহকারি শিক্ষক হিসেবে অত্র বিদ্যালয়ে যোগদান করেন এবং পরবর্তীতে পদের যোগ্যতা ও সনদ ছাড়াই তিনি সহকারী প্রধান শিক্ষকের পদে যোগদান করেন। ২০০৬ সালে খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে পুনরায় বিএ পরীক্ষা দিয়ে ইংরেজিতে অকৃতিকার্য হয়েও তিনি থেমে থাকেননি।

উদ্দেশ্য হাসিল করার জন্য ২০০৮ সালে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে সনদ ক্রয় করে একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে উন্নিত হন। পরবর্তীতে প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় ওই একই সনদ দিয়ে ২০১৩ সালে ১১ ফেব্রুয়ারি তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রধান শিক্ষক আলী আক্কাস গত ২৫শে জানুয়ারি ২০২২ ইং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তার বিদ্যালয়ের শিক্ষক/ কর্মচারী তথ্য বিবরণী (প্যাটার্ন ভিত্তিক) যে তথ্য দাখিল করেছেন তাতে তিনি নিজে দাখিল পাস দ্বিতীয় বিভাগ ১৯৮৩ । আলিম পাস দ্বিতীয় বিভাগ ১৯৮৫। ফাজিল পাস প্রথম বিভাগ ১৯৮৭। বিএড প্রথম বিভাগ ২০০৮ সালে দেখিয়েছেন। বিগত ০৮-০৭-১৯৮৭ ইং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সাব কমিটির এক সভার সিদ্ধান্ত মতে ১৯৮০ সাল হতে ১৯৮৭ সাল পর্যন্ত ফাজিল পাসকে এইচ.এস.সি পাশের সমমান দেওয়া হয়। প্রধান শিক্ষক আলী আক্কাস ১৯৮৭ সালে ফাজিল পাস দেখিয়েছেন । তিনি উচ্চ মাধ্যমিক পাস তার নিজের বিএড পাশের কোনো সনদ নেই এবং ২০০৮ সালে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে ক্রয়কৃত ভুয়া ও জাল সনদ দিয়ে প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন বলে উপজেলার চিংড়াখালি গ্রামের এক মাদ্রাসা শিক্ষক মোফাজ্জল হোসেন বাদী হয়ে বাগেহাট জেলা প্রশাসক বরাবরের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ আলী আক্কাসের কাছে মুঠো ফোনে জানতে চাইলে,তার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসায় বিনামূল্যে বোরো ধনের বীজ ও সার বিতরণ
Next Article ডুমুরিয়ার বিষমুক্ত সবজি এখন ঢাকার বাজারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?