By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোরেলগঞ্জে মৎস্যজীবী তালিকা সংশোধনের দাবীতে বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে মৎস্যজীবী তালিকা সংশোধনের দাবীতে বিক্ষোভ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে মৎস্যজীবী তালিকা সংশোধনের দাবীতে বিক্ষোভ

Last updated: 2024/07/10 at 3:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্যজীবীদের চাল বিতরনে বাঁধা। তালিকা সংশোধনের দাবীতে বিক্ষোভ করেছে সুবিধা বঞ্চিতরা। চাল বিতরন বন্ধ হওয়ায় খালি হাতে ফিরেছেন তালিকা ভুক্ত ৩৭৫জন জেলে। বুধবার (১০জুলাই) সকালে খাউলিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে চাল বিতরনের পূর্বে এ ঘটনা ঘটে। ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ দেলোয়ার হোসেন ফকিরের নেতৃত্বে ওই বিক্ষোভ করে সুবিধা বঞ্চিতরা।

খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ দেলোয়ার হোসেন ফকির বলেন, প্রকৃত জেলেদের বাদ দিয়ে ওই তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রকৃত জেলেদের তালিকা ভুক্ত করে চাল বিতন করতে হবে।

চাল নিতে আসা জেলেরা জানান, আমরা অনেক টাকা খরচ করে চাল নিতে এসেছিলাম এখন খালি হাতে বাড়ি ফিরছি। এটাতো আমাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে। তারা আরো জানান, তালিকা প্রস্তুতে দুর্নীতি করলে তার দায় ভার চেয়ারম্যান মেম্বরদের। আমরা প্রকৃত জেলেরা ভুগছি কেন।

উপজেলার কুমারখালী গ্রামের আমিনুল ইসলাম, রাসেল তালুকদার ও নুরুল ইসলাম সরদার নামে তিন জেলে বলেন, আমরা উপজেলা মৎস্য অফিস থেকে সরবরাহ করা কার্ডধারী প্রকৃত জেলে অথচ তালিকায় আমাদের নাম নাই।

চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান বলেন, এলাকায় মাইকিং করে জেলেদের একত্রিত করে আমরা পরিষদ বর্গ তালিকা প্রস্তুত করেছি। এখানে কোন দুর্নীতির আশ্রয় নেয়া হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা বাবু বিনয় কুমার বলেন, তালিকা প্রস্তুতের পর তা পাস হয়েছে। ওই তালিকার বিষয়ে সন্দেহ থাকলে দু’দিন আগে মৎস্য অফিসে লিখিত অভিযোগ দেয়া উচিৎ ছিল। তালিকার বাহিরে যাবার সুযোগ নেই। তার পরেও শনিবারের মধ্যে জেলেরা যাতে চাল পায় আমরা সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে চাল বিতরন বন্ধ রাখা হয়েছে। মৎস্য অফিসার ও ট্যাগ অফিসার সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিয়ে আগামী শনিবার যাতে জেলেরা চাল পায় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির উপকরণ বিতরণ
Next Article মারা গেছেন কবি মাকিদ হায়দার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 55 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 4 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
বাগেরহাট

মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?