By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বাগেরহাট

মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Last updated: 2025/12/20 at 3:18 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকবাসি।
শনিবার বেলা ১১টায় সুন্দরবন সংলগ্ন বান্দারবাজার এলাকায় শাহানুর রহমান শাহিন ওরফে কালুর দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন থেকে ভুক্তভোগী ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুছ মুন্সি খোকা (৬৫), বৃদ্ধ আব্দুল বারেক তালুকদার (৭২), সায়েদ হাওলাদার (৫৮), সেলিম শিকদার (৫০), কালাম চাপরাশী (৫৮), ইজিবাইক চালক তফসের বেপারী, ছত্তার হাওলাদার, সরোয়ার সোমাদ্দার, স্বপন তালুকদার, বাদল তালুকদার, ফোরকানসহ একাধিকরা অভিযোগ করে বলেন, পাশর্^বতী বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের মৃত. রুস্তুম আলী হাওলাদারের ছেলে শাহানুর রহমান শাহিন ওরফে কালু সম্প্রতি সময়ে এলাকার নিরীহ সাধারণ মানুষকে হয়রানির জন্য বাগেরহাট আদালতে ধানকাটা ও ৭’ধারা দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় এলাকার বৃদ্ধ লাঠি ভর করে চলতে হয় এমন মানুষকেও জড়ানো হয়েছে। বাদ যায়নি ইজিবাইক চালক। একাধিক মানুষকে আসামি করে হয়রানিমূলক মামলা দায়ের করায় এলাকাবাসি ক্ষুব্ধ। তারা মানববন্ধন থেকে শাহানুর রহমান শাহিনের হয়রানিমূলক অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়া সহ শান্তিপ্রিয়ভাবে বসবাস করার জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ভুক্তভোগীরা আরও বলেন, তার অন্যায়ের প্রতিবাদ করায় নিশানবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুছ মুন্সি ওরফে খোকা মুন্সিকেও মামলায় জাড়িয়েছেন। স্থানীয় ভুক্তভোগীরা উর্দ্ধতন প্রশাসনের কাছে এ ঘটনার তদন্তপূর্বক ন্যায় বিচার দাবি করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাহানুর রহমান শাহিন তার বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করে বলেন, তার ৬ একর ১৮ শতক পৈত্রিক জমির কিছু অংশ জমি নিয়ে কিছু লোক ঝামেলা করায়। আইনগতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি কাউকে হয়রানি করার জন্য অভিযোগ দায়ের করেনি।

জন্মভূমি ডেস্ক December 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওসমান হাদি হত্যাকাণ্ড এক ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ
Next Article খুলনাসহ ৩ বিভাগে ঘন কুয়াশা পড়ার আভাস
আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
মহানগর

নগরীতে একাধিক মামলার আসামি খুন

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?