
বিজ্ঞপ্তি : মোল্লাহাট উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার বিকেলে গরিব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শেরএবাংলা রোডে নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মোরশেদ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ^াস আহমদ আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য এসএম মুজিবুর রহমান (সাবেক এসপি), ইঞ্জি: আজাদুল হক, মুস্তাফিজুর রহমান(অডিট কর্মকর্তা), মুজিবুর রহমান, এ্যাড. আইয়ূব আলী, প্রফেসর রেজাউল করিমসহ সদস্য ইদ্রিস আলী খান, প্রফেসর শিকদার মনিরুজ্জামান, সেখ রোজ মোহাম্মদ সেখ আ: অদুদ, এড. শিকদার হাবিবুর রহমান, এসএম কবিরুজ্জামান, শিকদার আক্কাস আলী, শিকদার আক্কাস আলী, শিকদার অহিদুজ্জামান লেবু, সেখ মনিরুল হক টুটুল, কবির আহম্মদ, ইমাদুল হক প্রমুখ।