By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোল্লাহাটে কিশোরকে কুপিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোল্লাহাটে কিশোরকে কুপিয়ে হত্যা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোল্লাহাটে কিশোরকে কুপিয়ে হত্যা

Last updated: 2024/12/08 at 5:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে রনি মোল্লা(১৬) নামের এক কিশোরকে ধারাল অস্ত্রদ্বারা কুপিয়ে হত্যা করা হয়েছে ।
নিহতের পরিবারের দাবী শুক্রবার ৮ নভেম্বর বিকাল সাড়ে চারটায় উপজেলার রাজপাট গ্রামের ৩২ নং রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তাকে হত্যা করা হয়েছে।
নিহতের পিতা মোঃ ফরহাদ মোল্লা জানান, শুক্রবার দিন সকালে তারা শেখ বাড়ীতে বিয়ের দাওয়াতে অংশগ্রহন করে, সেখান থেকে ফিরে বিকালে তার ছেলে রনি স্কুলের বারান্দায় বসে মুঠোফোনে গেমস খেলছিল, এমতাবস্থায় রনিকে একা পেয়ে পুর্ব পরিকল্পনা অনুযায়ী মোঃ রাব্বি শেখ, পিতা- রবিউল শেখ ও রবিউল শেখ পিতা- বাঁকা শেখ অতর্কিত হামলা চালায়, রাব্বির হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে রনিকে কুপিয়ে মারাত্মক জখম করে, রনির পিতা খবর পেয়ে ছুটে গিয়ে ছেলেকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর রনির শারিরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে রনি।
এলাকাবাসী জানায়, নানা বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিবাদ চলে আসছে দু’পক্ষের মধ্যে। জমি নিয়ে বিরোধের জেরে রনিকে কুপিয়ে মারাত্মক জখম করে রাব্বি শেখ। টানা ১৯ দিন হাসপাতালের বিছানায় জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে রনি।
এ ঘটনায় রবিউল শেখ ও রাব্বি শেখের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৬, তারিখ- ১২-১১-২০২৪, তবে নিহতের পিতার অভিযোগ দুজনে মিলে তার ছেলেকে হত্যা করলেও থানা পুলিশ রবিউলকে হুকুমধারী ও তার ছেলে রাব্বিকে হত্যাকারী হিসেবে মামলা রুজু করেছে। তিনি এই মামলায় দুজনকেই হত্যার আসামি করে তাদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় স্বর্ণের বারসহ আটক ১
Next Article পাইকগাছায় মেধাবী নারী শিক্ষার্থীদের বৃত্তি ও গ্রন্থ প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 11 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?