By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যবিপ্রবির ৫ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যবিপ্রবির ৫ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যবিপ্রবির ৫ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

Last updated: 2024/02/24 at 3:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বরখাস্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদক যশোরের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আল-আমিন।
মামলার আসামিরা হলেন- বরখাস্তকৃত সেকশন অফিসার (গ্রেড-২) যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার শ্যামনগর গ্রামের জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও অফিস সহকারী সদরের বিরামপুর গ্রামের সুমন হোসেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আসামিরা প্রতারণার মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ জাল করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি গ্রহণ করে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছর (২০২৩) ৪ ডিসেম্বর যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বাদী হয়ে আসামি হাসনা হেনা, মো. সাকিব ইসলাম,মো. জাহিদ হাসান, মো.জাহাঙ্গীর আলমও মো. সুমন হোসেনের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে চাকরি গ্রহণ করার অপরাধে যশোর কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।
এজাহারে বর্ণিত আসামিরা সরকারি কর্মকর্তা/কর্মচারী হওয়ায় এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ বিধায় থানা পুলিশ জিডি হিসেবে অন্তর্ভুক্ত করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক যশোরে প্রেরণ করে।
মামলার তথ্য অনুযায়ী, আসামি হাসনা হেনা যবিপ্রবিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-২) পদে পদোন্নতি প্রাপ্ত হন। চাকরি করা অবস্থায় হাসনা হেনার দাখিলকৃত বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ যাচাই বাছাইকালে জাতীয় বিশ্ববিদ্যালয় তা জাল বলে মতামত প্রদান করে।
একইভাবে আসামি সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-২) পদে পদোন্নতি প্রাপ্ত হন। কিন্তু তার চাকরির আবেদনের সঙ্গে দাখিলকৃত বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় জাল বলে মতামত দেয়।
আসামি মো. জাহিদ হাসান ডেমোনেস্ট্রটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি প্রাপ্ত হন। তার চাকরির আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্রও জাল বলে মতামত প্রদান করে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আসামি মো. জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-১) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তার চাকরির আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্রও জাতীয় বিশ্ববিদ্যালয় জাল বলে মতামত দেয়।
আসামি মো. সুমন হোসেন এম.এল.এস.এস পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তার চাকরির আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত এসএসসি পরীক্ষা পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষাবোর্ড। জাল সনদে চাকরি নেওয়ায় ইতিমধ্যে এই পাঁচ কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করেছে যবিপ্রবি।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা প্রতারণার মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার সনদ জাল করে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর দাখিলপূর্বক চাকরি গ্রহণ করে সরকারি অর্থ বেতন-ভাতাদি হিসেবে উত্তোলনকরত: আর্থিক ক্ষতিসাধন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলা দায়েরের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব তদন্ত করবেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বলেন,যবিপ্রবি বরখাস্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে বিচার হবে শুরু হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবি উপকেন্দ্রে ঢাবি’র ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫%
Next Article বাগেরহাটে মুদিদোকানে আগুন, কিশোরের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?