By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর আড়াইশ’ শয্যা হাসপাতাল স্টোর থেকে ওষুধ সরিয়ে ফেলার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর আড়াইশ’ শয্যা হাসপাতাল স্টোর থেকে ওষুধ সরিয়ে ফেলার অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর আড়াইশ’ শয্যা হাসপাতাল স্টোর থেকে ওষুধ সরিয়ে ফেলার অভিযোগ

Last updated: 2024/04/26 at 2:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোর আড়াইশ’ শয্যা হাসপাতাল থেকে বদলি হয়ে যাওয়া স্টোর কিপার সাইফুল ইসলামের বিরুদ্ধে ঔষধ চুরির ঘটনা ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। হাসপাতাল থেকে বিভিন্ন সময় ওষুধ চুরির ঘটনায় ভিডিও ফুটেছে তার প্রমাণ মিলেছে। গত মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে যশোর-৩(সদর) আসনের এমপি কাজী নাবিল আহমেদ হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলামকে অন্যত্র বদলীর জন্য সুপারিশ করেন। এরপর তাকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতাল থেকে বদলী করা হয় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু ঈদের আগে ৯ এপ্রিল ছুটির শেষ দিন বিকালে তিনি স্টোর থেকে ইজিবাইকে করে ওষুধ বাইরে নিয়ে যান বলে অভিযোগ। এ রকম একটি সিসিটিভির ভিডিও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে বেলা ৪ টার পর অফিসের কার্যদিবস শেষ হলে সাইফুল ইসলাম একটি ইজিবাইক নিয়ে তার দফতরের সামনে রেখে সেখানে ওষুধ তুলছেন। পরে সেই ওষুধ নিয়ে যাচ্ছে যশোর ঘোপ নওয়াপাড়া রোড়ের দিকে। যদিও এই ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি সাইফুল ইসলাম।আর হাসপাতালের তত্বাবধায়ক বলছেন, স্টোর কিপার সাইফুল তাকে(তত্ত্বাবধায়ক) বলেছেন, কিছু ওষুধ পরিবর্তন করার জন্য তিনি স্টোর থেকে বাইরে নিয়ে গিয়েছেন। তবে ওষুধ যদি সে পাচার করে, আর যদি তা প্রমানিত হয়, তবে স্টোর কিপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, ২০১৮ সাল থেকে সাইফুল ইসলাম যশোর আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালের স্টোর কিপার হিসাবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় হাসপাতাল থেকে বাইরে ওষুধ পাচারের অভিযোগ রয়েছে। এ নিয়ে নানা বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। গত ২৪ মার্চ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে বিষয়টি উঠে আসে। কমিটির সদস্য মঞ্জুন্নাহার নাজনীন সোনালী সাইফুল ইসলামের বিভিন্ন সময় হাসপাতাল থেকে ওষুধ সরিয়ে ফেলার অভিযোগ করেন। এ নিয়ে বিস্তারিত আলোচনার পর কমিটির সভাপতি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তাকে বদলীর নির্দেশ প্রদান করেন। মঞ্জুন্নাহার নাজনীন সোনালী বলেন, হাসপাতাল থেকে ওষুধ সরিয়ে ফেলার অভিযোগ পেয়েছি। আগামী মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি আমি আবার তুলে ধরব।

এরপর খুলনা বিভাগের স্বাস্থ বিভাগের পরিচালক গত ৯ এপ্রিল তাকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতাল থেকে মণিরামপুর স্বাস্থ কমপ্লেক্সে বদলী করেন। বদলীর খবর পেয়ে ওই দিনই বিকাল ৪ টার দিকে ইজিবাইক নিয়ে স্টোর কিপার সাইফুল অনেক ওধুষ হাসপাতাল সরিয়ে ফেলেন। এর আগে ৭ এপ্রিলও ওষুধ বাইরে নিয়ে যান সাইফুল ইসলাম। এ ব্যাপারে সাইফুল ইসলামের বক্তব্য নিতে গেলে তিনি বক্তব্য দিতে অস্বীকার করে বলেন, আমার স্যারের (তত্ত্বাবধায়ক)সাথে কথা বলেন। এ ব্যাপারে আমি কোন বক্তব্য দেব না। যার ইজিবাইকে করে ওষুধ বাইরে নিয়ে যাওয়া যায়, তার নাম মনির হোসেন। তিনি হাসপাতালের সিলিন্ডার বহন করেন। অর্থাৎ হাসপাতালে যত অক্সিজেন সিলিন্ডার লাগে, তা আনা নেয়া করেন। তিনি বলেন, ৯ এপ্রিল সাইফুল ইসলাম তাকে মোবাইলে ডেকে নিয়ে আসে। বলে এই ওষুধগুলো ঠিকাদারের কাছে বদল করতে হবে। আমি ইজিবাইকে ওষুধ নিয়ে খাজুরা বাসষ্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসি।

সাইফুল ইসলামের বদলীর কারণে এখন হাসপাতালের স্টোরের ওষুধ বুঝে নিচ্ছেন ফার্মাসিস্ট রতন কুমার সরকার। তিনি বলেন, আমি এখনও সব ওষুধ বুঝে পায়নি। কিছু ওষুধের গড়মিল পাচ্ছি। হিসাব সম্পন্ন হওয়ার পর বলতে পারব কত ওষুধ হাসপাতাল থেকে সরানো হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ বলেন, সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে তাকে বদলী করা হয়েছে। সাইফুল ইসলামের কাছ থেকে ওষুধ বুঝে নেয়ার কাজ চলছে। সে যদি কোন ওষুধ বাইরে নিয়ে যায়, তার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় বাংলা মদসহ আটক ১
Next Article ডুমুরিয়ার কৃষিতে নতুন চমক পলিনেট হাউজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?