By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর শহরে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর শহরে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই
যশোর

যশোর শহরে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই

Last updated: 2025/05/08 at 4:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোর শহরে অভিনব কায়দায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্প্রে প্রয়োগ করে একটি ইজিবাইক ছিনতাই করেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগী ইজিবাইক চালক মোঃ ফজের আলী (৪১) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ফজের আলীর বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকার হান্নানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে ফজের আলী প্রতিদিনের মতো তার নিজস্ব ব্যাটারিচালিত নীল রঙের ইজিবাইক (চেসিস নং: JD 20258728 RE, মটর: 48V-2500W,যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা) চালিয়ে যশোর কোর্ট মোড়ে অবস্থান করছিলেন। এ সময় দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার ইজিবাইকে যাত্রী হিসেবে ওঠেন এবং চাচড়া মোড়ে যাওয়ার কথা বলেন।

তাদের মধ্যে একজন চালকের পাশের সিটে ও অপরজন পেছনে বসেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পাশের যাত্রী চালক ফজের আলীর শরীরে একটি অজানা ধরনের স্প্রে প্রয়োগ করেন। এরপর যশোর জিলা স্কুলের সামনে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক থামাতে বলেন। ফজের আলী জানান, তখন তিনি সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যাত্রীরা যা বলছিলেন, তাই করছিলেন।

একপর্যায়ে প্রতারকরা তাকে রাস্তার পাশে নামিয়ে বসিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর ফজের আলী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং বুঝতে পারেন তার ইজিবাইকটি প্রতারক চক্র প্রতারণা করে নিয়ে গেছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান কবির তদন্ত করছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে চিংড়ি মাছে জেলি পুশকালে গ্রেফতার ২
Next Article খোকসায় আধুনিক বাজার ব্যবস্থাপনায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 4 days ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 5 days ago
জেলার খবরযশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?