By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে অর্গানিক ড্রাগন চাষে সাড়া ফেলেছেন নারী উদ্যোক্তা চম্পা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে অর্গানিক ড্রাগন চাষে সাড়া ফেলেছেন নারী উদ্যোক্তা চম্পা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে অর্গানিক ড্রাগন চাষে সাড়া ফেলেছেন নারী উদ্যোক্তা চম্পা

Last updated: 2023/07/26 at 4:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : যশোরে অর্গানিক ড্রাগন চাষ করে সাড়া ফেলেছেন যশোর সদর উপজেলার নারী উদ্যোক্তা চম্পা বেগম। নানা বাঁধা উপেক্ষা করে উপজেলার হৈবতপুর ইউনিয়নের বানিয়ালী গ্রামে ২০শতাংশ জমিতে জৈব পদ্ধতিতে করেছেন ড্রাগন ফলের বাগান। চলতি বছর সেই বাগানে ধরেছে গোলাপি রঙের মিষ্টি ড্রাগন ফল।
গত২০২২ সালের শুরুর কথা অসুস্থ্য স্বামী আর সন্তান নিয়ে কঠিন সময় যাচ্ছিলো চম্পা বেগমের। বাড়িতে হাঁস-মুরগি আর গরু-ছাগল পালন করে কোন রকমে দিন পার করছিলেন তিনি। মাস ছয়েক পর জেসিএফ-এর ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন এ্যাক্টিভিটি প্রকল্পের একটি উঠান বৈঠকে অংশ নিয়ে স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। ১০শতাংশ জমিতে গড়ে তোলেন অর্গানিক ড্রাগন ফলের বাগান।
চম্পা বেগম জানান, পরিবার ও এলাকার মানুষের বিরোধিতা সত্ত্বেও শুরুতে ১০ শতাংশ জমিতে ৫১২টি ড্রাগন চারা রোপন করেন তিনি। প্রকল্পসংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের পরামর্শে কোনরকম রাসায়নিক সার ব্যবহার ছাড়াই জৈব পদ্ধতিতে শুরু করেন বাগান পরিচর্যা। মাস ছয়েক পরেই ফল আসতে শুরু করে চম্পার বাগানে। বছর শেষে খরচ উঠে লাভের মুখ দেখতে শুরু করেন চম্পা। বর্তমানে ১ বিঘার পরিপূর্ন অর্গানিক ড্রাগন বাগানের মালিক তিনি।
চম্পা বেগম বলেন, ‘আমাদের এলাকায় আমি প্রথম কৃষি অফিস ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন এ্যাক্টিভিটি প্রকল্প ও ডিজিটাল ইনফরমেশন এর সহায়তায় ড্রাগন ফল চাষ শুরু করি এবং নারী উদ্যোগক্তা উন্নয়ন প্রশিক্ষণ পাই। যা আমাকে একজন সফল নারী উদ্যোগক্তা হিসাবে গড়ে উঠতে সহায়তা করেছে। আমি বর্তমানে মানুষকে নিরাপদ ও পুষ্টিকর ড্রাগন ফল খাওয়াতে পারছি। এটাই আমার তৃপ্তি। যখন আমি বাগান করি এলাকার লোক অনেকেই বলেছিলো- মহিলা মানুষ মাঠে-ঘাটে যাওয়া ঠিক না। কিন্তু আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। বর্তমানে প্রতিদিন দূরদুরান্ত থেকে লোকজন  আমার বাগান দেখতে আসে। আমার দেখাদেখি অনেকে এখন এই এলাকায় বাগান করছেন। বিশেষ করে মহিলারা বাগান করেছেন। এ জন্য আমি স্যারদের ধন্যবাদ দিই।’
একটি গাছ পরিপক্ব হতে এক-দুই বছর সময় লাগে। পরিপক্ব একটি গাছে ২৫ থেকে ৩০টি ড্রাগন ফল ধরে। প্রতিবছর জুন থেকে নভেম্বর এই ছয় মাস ফল পাওয়া যায়। প্রতি কেজি স্বাভাবিক ফলের বর্তমান বাজারমূল্য ২০০ থেকে ৩০০ টাকা। কিন্তু অর্গানিক পদ্ধতির এই ফলের দাম ৩৫০-৪০০ টাকা।
চম্পা বেগম আরও জানান, ১ লক্ষ টাকা পূঁজি নিয়ে বাগান শুরু করেন তিনি। বর্তমানে তার বাগানের ২০ শতাংশ জমিতে গোলাপি রঙের ড্রাগন ফল শোভা পাচ্ছে। ইতোমধ্যে বাগান করার খরচ উঠে গেছে তার। বাকি ফল বিক্রি করে ৮ থেকে ৯ লক্ষ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। বাগান ঠিকঠাক পরিচর্যা করলে ৩০ বছর পর্যন্ত ফল পাওয়া সম্ভব বলেও জানান চম্পা।
চম্পা বেগমের ড্রাগন বাগান দেখে উদ্বুদ্ধ হয়েছেন অনেকে। এদের মধ্যে বানিয়ালী গ্রামের ফুলিমা বেগম একজন। তিনি বলেন, ‘চম্পা আপা যদি পারে আমি কেন পারবো না। আপাকে দেখে আমিও ড্রাগনের চাষ শুরু করিছি। আমি ২০০ চারা রোপন করিছি। আশা করছি খুব তাড়াতাড়ি ফল পাবো।’
বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)- এর ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন এ্যাক্টিভিটি প্রকল্পের এরিয়া স্পেশালিস্ট আসাদুজ্জামান সুমন জানান, নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে যশোর এবং খুলনার বিভিন্ন উপজেলায় তাদের নানামুখী কর্যক্রম অব্যহত রয়েছে। এর মধ্যে যশোরে নিরাপদ ফল চাষ নিশ্চিতে ফলচাষীদের বিভিন্ন জৈবপ্রযুক্তি ব্যবহারে সহায়তা করছেন তারা। এর মধ্যে কেঁচো কম্পোস্ট সার , সেক্স ফেরোমন ফাঁদ, মালচিং পদ্ধতি অন্যতম। যার ব্যবহার করা হয়েছে চম্পা বেগমের ড্রাগন বাগানে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপ-পরিচালক আবু তালহা বলেন, ‘যশোরের মাটি ড্রাগন চাষের জন্য খুবই উপযোগী। এটি ক্যাকটাস জাতীয় মেক্সিকান একটি ফল। এই ফল বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী। এটা খুবই শৌখিন একটি ফসল; তাই দেশে এখনও বাণিজ্যিকভাবে ততটা সহজ হয়নি। আমাদের উপ-পরিচালক মহোদয় চম্পা বেগমের বাগান পরিদর্শন করেছেন। উনি একজন নারী হয়ে এই অঞ্চলে এই ফসল চাষ করে বিপ্লব ঘটিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তার কোন সহযোগিতার দরকার হলে যশোরের কৃষি বিভাগ অবশ্যাই তার পাশে থাকবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে মাদকসহ বিক্রেতা আটক
Next Article লোহাগড়ায় ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 55 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 59 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?