By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে অস্ত্র মামলায় ফারুকের ১৪ বছরের সাজা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে অস্ত্র মামলায় ফারুকের ১৪ বছরের সাজা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে অস্ত্র মামলায় ফারুকের ১৪ বছরের সাজা

Last updated: 2024/01/10 at 1:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

যশোর অফিস : যশোরে অস্ত্র মামলায় বেনাপোলের চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ফারুক সরদারের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি ফারুক সরদার বেনাপোল পুটখালী উত্তরপাড়ার আকতার সরদারের ছেলে। এছাড়া এ মামলা থেকে পুটখালী পশ্চিমপাড়ার ছাদেক মোল্লার ছেলে জনিকে খালাশ প্রদান করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৯ আগস্ট মধ্যরাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কাছে  খবর আসে পুটখালী গ্রামের পশ্চিমপাড়া মাদ্রাসার পাশে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র বেচাকেনা করছে। র‌্যাবের ওই টিম তাৎক্ষণিক বেনাপোলে এসে বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালায়। রাত তিনটায় ঘটনাস্থল থেকে ফারুককে আটক করে। দুইটি রিভালবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় জনি পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে  বেনাপোল পোর্ট থানার এসআই আজমল হুদা ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার মামলার রায় ঘোষণার দিনে দুই আসামির উপস্থিতিতে বিচারক ফারুক সরদারকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে এ মামলার অপর আসামি জনিকে খালাশ প্রদান করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে নির্বাচন পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১
Next Article যশোরে প্রেমিকার ভাইয়ের হাতে প্রেমিক আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?