By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্য আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্য আটক
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্য আটক

Last updated: 2025/02/19 at 9:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোরে ডিবি পুলিশের ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি সফল অভিযানে আন্তজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এসময় যশোর ডিবি পুলিশ ১৪ ডাকাত সদস্যদের কাছ থেকে লুট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইজিবাইকের ৬৭ পিস ব্যাটারী, ২টি চোরাই পিকআপ,৪৪টি অক্সিজেন সিলিন্ডার,১১০টি গ্যাস সিলিন্ডার ও ট্রাকও মিনি ট্রাকের টায়ার। বুধবার বিকেলে যশোর পুলিশ কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালাকেটে ও গ্রীল ভেঙ্গে এক দু:সাহসিক ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারী,যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়। এর আগে যশোরের একটি টায়ারের দোকানে ও একটি গ্যাসের দোকানে ওই একই গ্রুপ ডাকাতি করে বিপুল অর্থের মালামাল লুট করে। এসব ঘটনায় জেলা পুলিশের ভাবমুর্তি দারুন ভাবে ক্ষুন্ন হয়। পরবর্তীতে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশী টহল জোরদারসহ পুলিশী কার্যক্রম বৃদ্ধি করা হয়। ডাকাতির ঘটনা উদঘাটনে জেলা ডিবি পুলিশ কে দায়িত্ব দেয়া হয়। গত প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে ডিবি পুলিশের সফল অভিযানে ক্লুলেস এসব ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাত দলের ১৪ সদস্যকে দেশের বিভিন্ন জেলা থেকে আটক ও তাদের হেফাজত থেকে ডাকাতির মালামাল উদ্ধার করে যশোর ডিবি পুলিশ।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হচ্ছেন, ঢাকার নারায়নগঞ্জের শহিদ নগরের রহিম হোসেনের ছেলে হিরা রহমান @ বিজয় হোসেন,মাদারীপুর জেলার শিবচর থানার মুন্সিকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে আলমগীর হোসেন,ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামের দুদু মোল্যার ছেলে রবিন মোল্যা,মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চকেরপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে নজরুল ইসলাম, সদর থানার ইসলামপুর গ্রামের মৃত: আব্দুল হাসেমের ছেলে আমির হোসেন,নরসিংদী জেলার বেলাবো থানার আউয়ালীকান্দি গ্রামের সাদেক আলীর ছেলে রাকিব,নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে সোহেল,মুন্সিগঞ্জ জেলার সদর থানার কাশিমপুর গ্রামের মৃত মকুল হোসেনের ছেলে জাহিদ, টঙ্গীবাড়ি থানার টঙ্গীবাড়ি গ্রামের মোফাজ্জেল মেখের ছেলে আলমগীর শেখ,শরিয়তপুর জেলা সদরের কোটাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুছ,মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাবলু রহমান, নোয়াখালী জেলার সদর থানার মতিপুর গ্রামের আবুল মিয়ার ছেলে নিজাম উদ্দিন,মাদারিপুর জেলার সদর থানার কাপালীকান্দি গ্রামের মৃত তোরাব আলী মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর ও ফরিদপুর জেলার সদর থানার পশ্চিম ভাষানচর গ্রামের মৃত শুকুর খানের ছেলে আব্দুল কাদের। গত সোমবার দিনগত রাতে একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের এসব সদস্যকে আটক করে।
বুধবার বিকেলে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে একব্রিফিং এ যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী এ তথ্য জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় অন্তঃস্বত্তা নারীকে ধর্ষণ
Next Article দশমিনায় ঘন কুয়াশা থাকায় নৌযান চলাচলে বিঘ্ন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?