By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে ইয়াবা ও গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৭
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ইয়াবা ও গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৭
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ইয়াবা ও গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৭

Last updated: 2023/07/27 at 1:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : পুলিশের বিভিন্ন ইউনিট আলাদা অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজা ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে এক নারীসহ ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার আমিনুর জামান শাহীনের ছেলে খালেদুর রহমান শোভন, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ৪নং ঘিবা বিজিবি ক্যাম্পের সামনে মৃত হানিফের ছেলে রফিকুল ইসলাম, সদর উপজেলার কাজীপুর (মোল্লাপাড়া) গ্রামের নুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম, সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের মৃত সুলতানের ছেলে আসাদুল, সদর উপজেলার তীরেরহাটৈর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে হাইনুর রহমান, বরিশাল জেলার উজিরপুর থানার দামুড়া গ্রামের বর্তমানে যশোর শহরের কাজীপাড়া (মানিকতলা) এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সিরাজুল ইসলাম ওরফে শান্ত ও যশোর শহরের শংকরপুর মৃত মুন্তাজ আলীর মেয়ে শিরিনা বেগম। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা সাতটি মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার সকালে শহরের রেলস্টেশন ২নং গেটের পাশের রুপসা হোটেলের সামনে গাঁজা বিক্রিরত অবস্থায় শিরিনা বেগমকে আটক করে। এসময় সকাল সাড়ে ১০টায় তার কাছ থেকে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। গত মঙ্গলবার রাত ১১টায় শহরের দড়াটানা ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশ থেকে সিরাজুল ইসলাম ওরফে শান্তকে ২৫০ গ্রাম গাঁজাসহ কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ মঙ্গলবার রাত ১০টায় সদর উপজেলার মথুরাপুর গ্রামের জনৈক জাহাঙ্গীরের মুদি দোকানের সামনে থেকে হাইনুর রহমান নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। রাত সোয়া ৯টায় সদর উপজেলার সাতমাইল কাঁচা বাজারস্থ খান কফি হাউসের সামনে থেকে আসাদুল নামক এক গাঁজা বিক্রেতাকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।  রাত পৌনে ১০টায় সদর উপজেলার কাজীপুর ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া লিটনের চা-পানের দোকানের সামনে থেকে নজরুল ইসলাম নামে এক গাঁজা বিক্রেতাকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। রাত ৮টায় শহরের ষষ্টিতলা পিটিআই জামে মসজিদের সামনে থেকে রফিকুল ইসলাম এক মাদক বিক্রেতাকে ১ কেজি গাঁজাসহ আটক করে। বিকেল ৩টায় শহরের ষষ্টিতলা পাখিপট্টি সাহেব পাখি ঘর নামক দোকানের সামনে থেকে ইয়াবা বিক্রেতা খালেদুর রহমানকে ২২পিস ইয়াবাসহ আটক করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগর শ্রমিক লীগের জয়ের জন্মদিন পালন
Next Article নড়াইলে দুই নছিমনের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 10 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?