
যশোর প্রতিনিধি : মাদক দ্রব্য নিয়নন্ত্রণ অধিদফতর যশোরের সদস্যরা ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফুলজান বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে আটক করেছে। তিনি শহরের পূর্ববারান্দীপাড়া কাঁঠালতলা এলাকার বাসিন্দা।
অধিদফতরের উপপরিচালক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, সোমবার বিকেলে গোপন সূত্রে সংবাদ পেয়ে বারান্দীপাড়া বৌ বাজার এলাকা থেকে ফুলজানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

