By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

Last updated: 2026/02/28 at 3:53 PM
জন্মভূমি ডেস্ক 2 hours ago
Share
SHARE
শহিদ জয়, যশোর : ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলে দেওয়ার কথা বলে ১০ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফারজানা ইয়াসমিন নিলা নামের এক নারীর বিরুদ্ধে। আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোর সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। বর্তমানে অভিযুক্ত নিলা যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স এ টু জেড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুর রহমান খান। তিনি বলেন,২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যবসায়িক অচলাবস্থার সুযোগ নিয়ে নিলা ‘ব্রড কান্ট্রি এলসি’ খোলার প্রস্তাব দেন। পরে যশোরের নয়জন ব্যবসায়ী যৌথভাবে এলসি খোলার সিদ্ধান্ত নেন। ৩০ শতাংশ মার্জিনের শর্তে তাঁদের পক্ষে নিলার হিসাবে ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা জমা দেওয়া হয়।
আনিসুর রহমানের অভিযোগ, টাকা নেওয়ার পর নিলা নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। ইন্দোনেশিয়ায় কয়লাবাহী জাহাজ প্রস্তুত হওয়ার কথা জানিয়ে এলসির কপি চাইলে একটি ভুয়া এলসি সরবরাহ করা হয়। পরে টাকা ফেরতের চাপ দিলে ৫০ লাখ টাকার একটি জাল বিএফটিএন (BFTN) কপি ও একটি ভুয়া এফডিআর (FDR) কাগজ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নিলা নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন। তাঁদের মধ্যে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও শিল্পগোষ্ঠী সংশ্লিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান–এর নাম উল্লেখ করা হয়। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর নামও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি,প্রথমে ঢাকার গুলশান থানায় মামলা হলে নিলা গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্ত হয়ে টাকা ফেরত না দিয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন। পরবর্তীতে যশোরে নতুন মামলা হলে পুলিশ তাঁকে আবার গ্রেপ্তার করে।
আনিসুর রহমান বলেন, নিলার বিরুদ্ধে আগেও একাধিক প্রতারণার মামলা ছিল। ব্যাংকঋণ নিয়ে এলসির টাকা দেওয়ায় এখন অনেক ব্যবসায়ী দেউলিয়ার পথে। তাঁরা প্রশাসনের কাছে কঠোর শাস্তি ও দ্রুত টাকা উদ্ধারের দাবি জানান।
তবে অভিযুক্ত নিলার মেয়ে নন্দিতা মেহজাবিন দাবি করেন, অর্থ লেনদেন–সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে ‘অনৈতিক প্রচার’ চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আলম ট্রেডিং এর নুর আলম বাবু, তালতলা স্টোন হাউজ, মাহমুদ হাসান লিপু, জনি এন্টারপ্রাইজের কামরুজ্জামান, জিয়া ট্রেডিংএর জিয়া বিশ্বাস, বৃষ্টি এন্টারপ্রাইজের ইউসুফ আলী, মদিনা এন্টারপ্রাইজের গোলাম সরোয়ার,মেসার্স হাফিজুর রহমানের,হাফিজুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জন্মভূমি ডেস্ক February 28, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা
Next Article এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে : প্রতিমন্ত্রী ড. ফরিদ
আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
যশোর

যশোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 days ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?