By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে চাঁদাবাজি ও বোমা হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে চাঁদাবাজি ও বোমা হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে চাঁদাবাজি ও বোমা হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

Last updated: 2025/11/09 at 10:07 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে ফ্ল্যাট দখল,চাঁদাবাজি, বোমা হামলা ও হত্যার হুমকির অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ডেভোলপার প্রতিষ্ঠান এস. এইচ. বিল্ডার্সের পরিচালক এস. এম. রফিকুল ইসলাম হীরক। গতকাল রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় জমির মালিক রশিদুল হাসান মনা, শুভাকাঙ্ক্ষী টিপু সুলতানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে হীরক অভিযোগ করেন, যশোর শহরের ওয়াপদা অফিসের সামনে ৭৬, কারবালা রোডে “হাসান টাওয়ার” নামে একটি বহুতল ভবন নির্মাণের কাজ তিনি ডেভোলপার হিসেবে করে আসছিলেন। কিন্তু ভবনটির ষষ্ঠ তলার দক্ষিণ-পশ্চিম পাশের একটি ফ্ল্যাটের তালা ভেঙে জমির মালিক তাসলিমা হাসান,ফেনসি হাসান,তার ছেলে মেহেরাফ, আত্মীয় আনোয়ার গাজী, তুষার গাজী ও জিসানসহ কয়েকজন জোরপূর্বক দখল করে নেন। তিনি বলেন,“দখলকারীরা ফ্ল্যাটের নির্মাণসামগ্রী লুট করে প্রায় সাত লাখ টাকার ক্ষতি করেছে এবং ফ্ল্যাটে থাকা সামগ্রী ভাঙচুর করে আরও দেড় লাখ টাকার ক্ষতি সাধন করেছে।” তিনি আরও জানান, এসব বিষয়ে একাধিকবার কোতোয়ালী মডেল থানায় জিডি করা হলেও এখনো কোনো আইনি প্রতিকার পাননি। তিনি ও তার পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করেছেন। এসব কারণে এস এম রফিকুল ইসলাম হীরকের মা প্রায় অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন একজন বড় মাপের পুলিশ কর্মকর্তার ভয় দেখান তাসলিমা হাসান ও তার পরিবারের সদস্যরা। তিনি বলেন পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে আমার পরিবারকে গুম খুন রকমের ভয় দেখান সবাইকে। সংবাদ সম্মেলনের এস এম রফিকুল ইসলাম হিরক প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেন।

জন্মভূমি ডেস্ক November 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া
Next Article মোল্লাহাটে মহিলা দলের জনসভা অনুষ্ঠিত
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?