By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে জামায়াতের নেতা সজল হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে জামায়াতের নেতা সজল হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে জামায়াতের নেতা সজল হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Last updated: 2024/11/08 at 1:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : যশোরে অব্যাহত খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের কারণে উদ্বেগ জানিয়েছেন যশোর জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

৮ নভেম্বর সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে দলীয় কর্মী আমিনুল ইসলাম সজল হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ উদ্বেগ প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, শহরতলীর মন্ডলগাতী,খোলাডাঙ্গা ও গাজীরবাজার এলাকায় সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিচরণ ক্ষেত্র।

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড গাজীর বাজার ইউনিটের সভাপতি ও খোলাডাঙ্গা গাজীর বাজার কমিটির সভাপতি আমিনুল ইসলাম সজল এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখছিলেন। এজন্য সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে সজলকে হত্যা করেছে। হত্যাকান্ডে এলাকার চিহ্নিত সন্ত্রাসী খোড়া কামরুল, টিটো, স্বরণ, লাবিব, মুন্না, মুরসালিনসহ আরও কয়েকজন সরাসরি জড়িত বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

এরমধ্যে এজাহারভুক্ত আসামী লাবিবসহ ৫জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কিন্তু মুল আসামীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং ঐসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

একই সাথে সম্মেলন থেকে সন্ত্রাসীরা যেন কোন রাজনৈতিক দলের আশ্রয় না পায় তারও আহবান জানান জেলা আমীর।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল ও জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কথা বলেন নিহত আমিনুল ইসলাম সজলের ছোট ভাই আরিফুল ইসলাম সুজন। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মো: বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, মাওলানা ইসমাইল হোসেন, আরবপুর ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য,গত ৪ নভেম্বর রাত সোয়া ৭টার সময় মসজিদে এশার নামাজ আদায় করতে যাবার সময় খোলাডাঙ্গা সার গোডাউনের উত্তর পাশে রাস্তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমিনুল ইসলাম সজলকে। এঘটনায় তার ভাই আজাহারুল ইসলাম বাদী হয়ে ৫ নভেম্বর যশোর কোতয়ালী মডেল থানায় ৬ আসামীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

অবশ্য, পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করেছে ইতোমধ্যে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Next Article বাগআঁচড়ায় তিলকে তাল বানানোর চেষ্টায় ব্যস্ত এক নেতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 56 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?