By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে দুটি মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > যশোরে দুটি মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড
Uncategorized

যশোরে দুটি মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

Last updated: 2022/07/25 at 8:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

যশোর অফিস

যশোরে পৃথক দুটি মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুটি আদালত দুই আসামির উপস্থিতিতে সাজা প্রদান করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। যশোরের স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বেনাপোলের আমড়াখালী গ্রামের সিদ্দিকের ছেলে নজরুল ইসলাম ও শার্শা উপজেলার বারোপোতা গ্রামের সিরাজ আলীর ছেলে শামীম হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা ও এপিপি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল।

Contents
যশোর অফিসযশোরে পৃথক দুটি মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুটি আদালত দুই আসামির উপস্থিতিতে সাজা প্রদান করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। যশোরের স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৩১ মে ভোর পাঁচটার দিকে কোতোয়ালি থানা পুলিশ জানতে পারে সীমান্ত থেকে মাদক নিয়ে একটি প্রাইভেটকার ছুটিপুর হয়ে যশোরের উদ্দেশ্যে আসছে। এরই ভিত্তিতে থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালায়। এক পর্যায়ে তারা দত্তপাড়া গ্রামে অবস্থান নেয়। কিছু সময়ের মধ্যে একটি প্রাইভেট কার ওইস্থানে আসে। ওই প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে কারটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ ওই গাড়ির পিছু নিয়ে নারাঙ্গালী গ্রাম থেকে গাড়িসহ নজরুল ইসলামকে আটক করে। এসময় ওই গাড়িতে থাকা আরও তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে গাড়ি পেছনের ডালা থেকে এক হাজার পিছ ফেনসিডিল উদ্ধার করা হয়। যার মূল্য তিন লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই কামরুজ্জামান বাদী হয়ে নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১০ সালের ৩১ আগষ্ট এসআই সাব্বিরুল ইসলাম, নজরুল ও বেনাপোালের দিঘিরপাড় এলাকার আব্দুর রহমানের ছেলে বাবুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ সোমবার আদালত এ মামলার রায় ঘোষনা করেন। রায়ে নজরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন এবং একইসাথে অপর আসামি বাবুলকে খালাস প্রদান করেন।

অপর মামলায়, ২০১৭ সালের ২ ডিসেম্বর রাত আটটার দিকে শার্শা থানা পুলিশের কাছে খবর আসে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের ভুট্টোর হোটেলে সামনে এক ব্যক্তি হেরোইন নিয়ে সাতক্ষীরাগামি বাসের জন্য অপেক্ষা করছে। পুলিশ তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালিয়ে শামীম নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার হাতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ছয়শ’ গ্রাম হোরোইন উদ্ধোর করা হয়। যার দাম ধরা হয় ৬০ লাখ টাকা। এ ঘটনায় শার্শা থানার এসআই ইমরুল হুসাইন বাদী হয়ে মামলা করেন। ২০১৮ সালের ২৮ মার্চ এসআই কানু চন্দ্র বিশ্বাস শামীমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সোমবার এ মামলার রায়ে আদালত শামীমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টেকনাফের সেই ইউএনও ওএসডি
Next Article দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাবিপ্রবি ছাত্র নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?