
যশোর অফিস : যশোরের আলোচিত সেই নারী মাদক ব্যবসায়ী মুসকান লামিয়াকে (১৯) গাঁজাসহ আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের দড়াটানা থেকে তাকে আটক করা হয়। মুসকান নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ের মামুন মোল্লা ওরফে নান্নুর মেয়ে।
কোতয়ালি থানার এসআই সাইমুন হোসেন জানিয়েছেন, বুধবার রাতে গোপন সূত্রে সংবাদ পাই যে, মুসকান নামে এক নারী দড়াটানায় একটি ফলের দোকানের সামনে দাড়িয়ে গাঁজা কেনাবেচা করছে। সংবাদ পেয়ে রাত ১২টার দিকে সেখানে গিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মুসকান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে পুলিশে হাতে ইয়াবা ও গাঁজাসহ আটক হয়েছিল। মোটরসাইকেলে করে ফেরি করে শহরের বিভিন্ন স্থানে ও হোটেলে মাদক বিক্রির অভিযোগ আছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।