By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু
যশোর

যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

Last updated: 2026/01/16 at 6:11 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

চুরির সময় গণপিটুনি ও গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি : যশোরে পৃথক দুটি ঘটনায় চুরির সময় গণপিটুনিতে একজন এবং গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রথম ঘটনায়, যশোর শহরতলীর রামনগর এলাকায় চুরির চেষ্টা করতে গিয়ে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত শামিম ওই এলাকার ছবদুলের ছেলে। পুলিশ জানায়, তিনি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে শামিম স্থানীয় আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকান মালিক ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার আগে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে শামিমকে ধরে মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় দোকান মালিক ও স্থানীয় ৫–৬ জনের সহযোগিতায় শামিমকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, যশোরের মণিরামপুর উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলাম সফি (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকার ইচানী গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম সফি ওই গ্রামের কেতাব উদ্দিন মোড়লের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
মৃতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার গভীর রাতে শফিকুল ইসলাম জমিতে সেচ দিতে বাড়ি থেকে বের হন। তিনি বাড়ি ফিরে ফজরের নামাজ আদায় করবেন বলে জানিয়েছিলেন। তবে সকালে তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রামের লোকজন মাঠের পাশের একটি বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্বজনদের দাবি, সেচ দেওয়া নিয়ে পাশের গ্রামের কয়েকজনের সঙ্গে শফিকুল ইসলামের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন।
তবে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জন্মভূমি ডেস্ক January 16, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় কৃষক সংগঠনের নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
Next Article দশমিনায় অর্ধকোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার
আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
জাতীয়

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
যশোর

রূপদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা

By জন্মভূমি ডেস্ক 24 hours ago
যশোর

দুই সন্তান নিয়ে পথে পথে অন্তঃসত্ত্বা বর্ষা, নেশা-পরকীয়ায় ভেঙেছে সংসার

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?