By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে পৃথক ঘটনায় ১০ জন আহত, একজনের অবস্থা গুরুতর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে পৃথক ঘটনায় ১০ জন আহত, একজনের অবস্থা গুরুতর
যশোর

যশোরে পৃথক ঘটনায় ১০ জন আহত, একজনের অবস্থা গুরুতর

Last updated: 2026/02/14 at 9:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE
যশোর অফিস
যশোরের মণিরামপুর,বাঘারপাড়া ও সদর উপজেলায় পৃথক তিনটি ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মণিরামপুরে রাজনৈতিক সংঘর্ষে ৬ জন আহত হয়েছে ।সকাল ১১টার দিকে মণিরামপুর উপজেলার জালঝাড়া মাদ্রাসা এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৬ সমর্থককে পিটিয়ে জখম করেছে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা।
গুরুতর আহত মঈন সরদার (৫৫) জালঝাড়া গ্রামের মৃত আজিজার সরদারের ছেলে। অপর আহতরা হলেন, আসাদুজ্জামান রিপন,মেহরাব হোসেন,মতিয়ার সরদার, ইয়াসিন আলী ও আতিয়ার সরদার।
স্থানীয়দের দাবি, নির্বাচনের দিন গ্রামে অর্থ বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়। শুক্রবার সকালে অ্যাডভোকেট ওয়াদুদের নেতৃত্বে শহীদ,বোরহান, এনামুলসহ কয়েকজন জিআই পাইপ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে মঈন সরদারের অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি হামলার ঘটনা ঘটে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত বিকাশ দেবনাথ (৫২) পাকুরিয়া রায়পুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আজিত (৫০) ও তার ছেলে রনি (১৭) ইকতারের চায়ের দোকানের সামনে বিকাশ দেবনাথের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সদর উপজেলায় জমি বিরোধে সংঘর্ষ,আহত ৪ জন আহত হয়েছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেপপুর গ্রামে মাদ্রাসার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হন।
আহতরা হলেন মো. আব্দুর রশিদ (৫৩), ইউসুফ (৫২), ইব্রাহিম খলিল (৪৫) ও জেসমিন (৪৫)। স্থানীয়দের দাবি, মুনসেপপুর ইবতেদায়ি মাদ্রাসার জমি ও ভবন ভাঙা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি শান্ত রেখেছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।
সিনিয়র করেস্পন্ডেন্ট February 14, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে : ইইউ পর্যবেক্ষক মিশন
Next Article সুন্দরবনকে রক্ষা করতে হলে “ডোন্ট ডিস্টার্ব সুন্দরবন” নীতি গ্রহণ করতে হবে। 
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 5 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 4 days ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 6 days ago
জেলার খবরযশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?